ইরানে ‘মাদার অব অল বোম্বস’ নিক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র – বর্ণমালা টেলিভিশন

ইরানে ‘মাদার অব অল বোম্বস’ নিক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ October, ২০২৬ | ৪:৫২ 2 ভিউ
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ আপাতত থমকে আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় লড়াই শুরুর সিদ্ধান্ত নেন, তাহলে ইরানের ওপর সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা নিক্ষেপ করা হতে পারে। ওয়াশিংটন বিষয়টি বিবেচনায় রেখেছে বলে সিএনএনকে জানিয়েছেন অবগত সূত্ররা। সিএনএনে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানতে মার্কিন সামরিক বাহিনী ‘জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি)’ বোমা ব্যবহারের পরিকল্পনা করছে। এই বোমাটি ‘মাদার অব অল বোম্বস’ হিসেবে বেশি পরিচিত। তবে বোমাটির কার্যকারিতা নিয়ে কয়েকজন কর্মকর্তা সন্দেহও প্রকাশ করেছেন। বিশেষ করে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করার সক্ষমতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি সূত্র সিএনএনকে বলেছে, এমওএবি মূলত ‘ইনফরমেশন অপারেশন’ ধরনের অস্ত্র। এটি বিশাল এলাকা খালি করে দিতে দারুণ কার্যকর। তবে এর বাইরে খুব বেশি কিছু করতে পারে না। সূত্রটি আরও জানায়, বোমাটিকে কোনো কিছুর গভীরে প্রবেশকারী (ডিপ পেনিট্রেশন) ওয়ারহেড হিসেবে তৈরি করা হয়নি। তবে বৃহৎ পরিসরে অস্ত্রটি ব্যবহারের কারণে বেসামরিক প্রাণহানির উদ্বেগ আছে। এ বিষয়ে মন্তব্যের জন্য মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছে এএফপি। এর আগে ২০১৭ সালে আফগানিস্তানে একটি বাঙ্কারে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে ‘এমওএবি’ বোমা নিক্ষেপ করেছিল মার্কিন বাহিনী। এতে ৯০ জনের বেশি জঙ্গি নিহত হয়। সম্ভাব্য এমন পদক্ষেপ কার্যকরের আগে আপাতত মধ্যবর্তী নির্বাচনের দিকে মনোযোগ দিয়েছেন ট্রাম্প। বিভিন্ন অঙ্গরাজ্যে সমাবেশে যোগ দিয়ে নিজ দলের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন। জনমত জরিপে দেখা গেছে, ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বাড়ায় রিপাবলিকান পার্টির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলেছে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে এই যুদ্ধের প্রয়োজন ছিল। তবে তেহরান দীর্ঘদিন ধরে এ ধরনের কোনো লক্ষ্য থাকার কথা অস্বীকার করে আসছে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ অবসানের কূটনৈতিক তৎপরতায়ও অচলাবস্থা চলছে। অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবে ওয়াশিংটন গত কয়েক সপ্তাহে সামরিক অভিযান কমিয়ে এনেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বে আগামী ১৫ বছরে ৮০ কোটি কর্মসংস্থান ঘাটতির শঙ্কা সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর হস্তান্তর করল বিএসএফ বাংলাদেশের মতো ভারতেও তারা সরকার বদল করতে চায়: রাজনাথ ইরানে ‘মাদার অব অল বোম্বস’ নিক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র সার্কিট হাউসে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব ভোটের আগে ২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ রক্তের প্রয়োজন, আছেন সুমন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’ হিসেবে ব্যবহার, প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী