ইন্দোনেশিয়াকে রুখে দিয়েছে বাংলাদেশের মেয়েরা – বর্ণমালা টেলিভিশন

ইন্দোনেশিয়াকে রুখে দিয়েছে বাংলাদেশের মেয়েরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ১১:১১ 151 ভিউ
জর্ডানের আম্মানে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। র‍্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পিটার বাটলারের শিষ্যরা। শনিবার (৩১ মে) জর্ডানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ম্যাচজুড়ে ইতিবাচক ফুটবল খেলেছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা আক্রমণাত্মক ফুটবলে তটস্থ রেখে ইন্দোনেশিয়াকে। নির্ধারিত ৯০ মিনিটে সবমিলিয়ে ১৫টি আক্রমণ করেছে বাংলাদেশ, এর মধ্যে সাতটি শট ছিল পোস্টে। বিপরীতে ইন্দোনেশিয়া ৯ শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে পারে। তবে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত দুই দলের কেউই লক্ষ্যভেদ করতে পারেনি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বড় বাঁচা বেঁচে যায় বাংলাদেশ। আক্রমণ রুখজে দিতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন রুপনা, কিন্তু সতীর্থের পাস ধরে ক্লাওদিয়া আলেকসান্দারা ফাঁকা পোস্টে শট নিলেও বল পোস্ট কাঁপিয়ে ফিরে। এর একটু পর জর্ডান জালে বল জড়ালেও অফসাইডের কারণে পায়নি গোল। আগামী মঙ্গলবার (৩ জুন) জর্ডানের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?