নিউজ ডেক্স
আরও খবর
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট
বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা
অবসরের ঘোষণা দিলেন নেইমার
উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’
মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা
ইনজুরিতে বিশ্বকাপের স্বপ্ন শেষ, হতাশায় অবসরের ঘোষণা
পায়ের চোটে বিশ্বকাপে খেলতে না পারার হতাশা থেকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো। নেদারল্যান্ডসের বিপক্ষে দলের প্রথম ম্যাচের তিন দিন আগে এই সিদ্ধান্ত জানান তিনি।
লিভারপুলের ৩৩ বছর বয়সী মিডফিল্ডার পায়ের ইনজুরি থেকে নির্ধারিত সময়ে সেরে উঠতে পারেননি। ফলে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন। জাপান আগামী রোববার দিবাগত রাত ২টায় নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে।
২০২৬ বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে জাপানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, সুইডেন ও তিউনিসিয়া। গত ফেব্রুয়ারিতে লিভারপুলের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান এন্দো এবং মৌসুমের বাকি অংশ মিস করেন। ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি মাঠে ফেরেন, তবে দ্বিতীয়ার্ধে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন।
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া বার্তায় এন্দো লেখেন, ‘আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে নিশ্চয়ই এমন সময় আসবে, যখন জাপান বিশ্বকাপ জিতবে। চলুন সেই বিশ্বাস নিয়ে দলকে সমর্থন করি। এখন থেকে আমি একজন সমর্থক হিসেবেই জাপানকে সমর্থন দেব।’
২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর জাপানের হয়ে ৭৩ ম্যাচে চার গোল করেছেন এন্দো। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন তিনি। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারানো জাপান দলের নেতৃত্বও দেন এই মিডফিল্ডার।
চোট সত্ত্বেও এবারের বিশ্বকাপে খেলার আশায় ন্যাশভিলেতে দলের বেস ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি। তবে পুরোপুরি ফিট হতে না পারায় শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হয়। এন্দোর ভাষ্য, ইনজুরির পর সর্বোচ্চ চেষ্টা করেছেন, তাই কোনো আক্ষেপ নেই; তবে বিশ্বকাপে খেলতে না পারার কষ্ট রয়ে গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।