নিউজ ডেক্স
আরও খবর
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব
রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ
অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে
একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ!
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার
রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার
দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
ইতালি দূতাবাসের সামনে ভিসাপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি
ইতালির ২০২৩-২৪ সালের কর্মসংস্থান কোটা অনুযায়ী ভিসা ও নিয়োগ প্রক্রিয়ায় অস্বাভাবিক বিলম্ব এবং অনিশ্চয়তা নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পাঁচ শতাধিক বাংলাদেশি ভিসা আবেদনকারী। বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর গুলশানে ইতালি দূতাবাসের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
অংশগ্রহণকারীরা জানান, ইতালির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৈধভাবে ওয়ার্ক পারমিট পাওয়ার পর নির্ধারিত নিয়ম অনুযায়ী তারা দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন। কিন্তু এক থেকে দুই বছর পেরিয়ে গেলেও অধিকাংশ আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই অনিশ্চয়তা তাদের গুরুতর মানবিক, অর্থনৈতিক ও মানসিক সংকটে ফেলেছে। তাদের অভিযোগ, প্রয়োজনীয় সমুদয় কাগজপত্র জমা দেওয়ার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও অনেকেই কোনো ধরনের আপডেট বা সাড়া পাননি। এতে তারা নিজ নিজ ভবিষ্যৎ নিয়ে দারুণ অনিশ্চয়তায় ভুগছেন। দূতাবাসের আনুষ্ঠানিক যোগাযোগের অভাবে এসব কার্যক্রম স্থবির হয়ে আছে।
অবস্থান কর্মসূচিতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে অংশগ্রহণকারীরা তাদের দাবি উপস্থাপন করেন। তারা বলেন, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশি আবেদনকারীদের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। তবে এখন পর্যন্ত বাস্তব অগ্রগতি দৃশ্যমান নয়, যা হতাশাজনক। তাদের প্রত্যাশা, দূতাবাস দ্রুত একটি আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা এবং ইতালিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবেন।
ঢাকার গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, ইতালির ভিসাপ্রত্যাশীরা সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।