ইংল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল উইন্ডিজ – বর্ণমালা টেলিভিশন

ইংল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল উইন্ডিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:১০ 60 ভিউ
ইংল্যান্ডকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে ১৯৭ রানের লক্ষ্য তাড়ায় ১৬৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৩০ রানে জয় পায় ক্যারিবীয়রা। দুই ম্যাচে টানা জয়ে ৪ পয়েন্ট পেল উইন্ডিজ। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সি গ্রুপে এগিয়ে গেল ক্যারিবীয়রা। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের ১৫তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস জিতে ক্যারিবীয়দের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ব্রিটিশরা। প্রথমে ব্যাট করতে নেমে ৮ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের এমন পরিস্থিতিতেও ব্যাটিং তাণ্ডব চালাম সিমরন হিতমায়ার। তিনি মাত্র ১২ বলে দুই চার আর দুই ছক্কায় ২৩ রান করে ফেরেন। ২৯ বলে ৩৪ রান করেন রোস্টন চেজ। তবে কাজের কাজটি করেন শেরেফানি রাদারফোর্ড। তিনি ৪২ বলে দুই চার আর ৭টি ছক্কার সাহায্যে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার এমন ব্যাটিং তাণ্ডবের কারণেই শুরুতে বিপাকে পড়ে যায় উইন্ডিজ শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। অবশ্য শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭ বলে একটি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে ১৬৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে ৩০ বলে তিন চার দুই ছক্কায় সর্বোচ্চ ৪৩ রান করেন স্যাম কারান। ১৪ বলে চারটি চার দুটি ছক্কায় ৩০ রান করেন ফিল সল্ট।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি দেশে আক্রান্ত রোগী ৭০ হাজারের বেশি অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা জাতিসংঘে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা খুলনায় ক্ষতিগ্রস্ত ৮৭৩ হেক্টর জমির ধান-সবজি