আ.লীগের ঝটিকা মিছিল, নিষিদ্ধের দাবিতে ঐক্যবদ্ধ দলগুলো – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩ মে, ২০২৫
১০:৩৪ পূর্বাহ্ণ
143 ভিউ

আ.লীগের ঝটিকা মিছিল, নিষিদ্ধের দাবিতে ঐক্যবদ্ধ দলগুলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ | ১০:৩৪ 143 ভিউ
শেখ হাসিনার পতনের পর থেকেই ফ্যাসিবাদবিরোধী ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা সব মহল থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে। তাদের অভিযোগ, গণহত্যার পর দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে। বিশেষ করে ভারতে পালিয়ে থেকে অনলাইন মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচারের পর সে দাবি আরও জোরালো হয়ে ওঠে। তবে দেশের রাজনৈতিক দলগুলো এতদিন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি। এই সুযোগে মাঠে নামার চেষ্টা করেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানীসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে বেশ কিছু ঝটিকা মিছিলও করেন তারা। শেখ হাসিনাসহ দলটির পালিয়ে যাওয়া নেতারাও ভারতে বসে আরও বেশি করে নানা ধরনের উসকানিমূলক বক্তব্য দিতে শুরু করেন। দেশের মধ্যে থেকেও আওয়ামী লীগকে নির্বাচন ও রাজনীতিতে ফেরানোর পাঁয়তারা শুরু করে তাদের সহযোগী ও সুবিধাভোগী একটি মহল। তবে এখন আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সব পক্ষ এক সুরে আওয়ামী লীগের রাজনীতি ও দলটির বিচারসহ নিষিদ্ধের বিষয়ে কথা বলছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইস্যূতে আবার সরব হয়েছে গণ-অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল ও শক্তি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শুরু থেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে অনড়। সর্বশেষ শুক্রবার ‘গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ’ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি। বায়তুল মোকাররমের সামনে আয়োজিত এই সমাবেশে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা। তারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে টালবাহানা দেখা যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হবে, এই সিদ্ধান্ত জনগণ গত বছরের ৫ আগস্টই দিয়েছে। এর পরও কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে। এদিকে বিএনপিও ‘স্বৈরাচার দল আওয়ামী লীগ’ ইস্যুতে নিজেদের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন, স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সংবিধান লঙ্ঘন করে তিনবার অবৈধ সরকার গঠন করেছিল। এই লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কী পদক্ষেপ নিয়েছে, গণতন্ত্রকামী জনগণ তা জানতে চায়। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামায়াতের অবস্থান কী- জানতে চাইলে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সম্প্রতি বলেন, এটা আমরা আগেই বলেছি, নিষিদ্ধ করার কাজ সরকারের। জনগণের প্রত্যাশা সরকারকে বিবেচনায় নিতে হবে। এ ছাড়া বৃস্পতিবার সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, যে আওয়ামী দুর্বৃত্তরা ইতিহাসের বর্বরতম গণহত্যা ঘটিয়েছে, এত মানুষকে পঙ্গু করেছে, এখন পর্যন্ত কেন তাদের নিষিদ্ধের বিষয়ে সরকারি সিদ্ধান্ত দেখছি না। আমরা পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে এই গণহত্যাকারী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে অন্যান্য দলের মধ্যে বাম ঘরানার রাজনৈতিক নেতারাও আওয়ামী লীগের বিচার ও দলটির নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। অপরদিকে ইসলামি দলগুলো শুরু থেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও দলের কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে আসছে। তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানাচ্ছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ