আলোচিত ‘কোই মিল গ্যায়া’ সিনেমার সেই ‘ভিনগ্রহী’ আসলে কে? – বর্ণমালা টেলিভিশন

আলোচিত ‘কোই মিল গ্যায়া’ সিনেমার সেই ‘ভিনগ্রহী’ আসলে কে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ February, ২০২৫ | ৪:৫০ 170 ভিউ
নীল রঙের চামড়া, পরনে হলুদ রঙের নকশা করা অদ্ভুত পোশাক। বড় পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন ঠিকই। কিন্তু তার আসল চেহারা অধিকাংশ সময় ক্যামেরার আড়ালেই থেকে গেছে। যার ফলে হিন্দি সিনেমার পাশাপাশি হলিউডে অভিনয় করেও তেমন পরিচিতি পাননি ইন্দ্রবদন পুরোহিত। ২০০৩ সালে রাকেশ রোশনের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় কল্পবিজ্ঞান ঘরানার সিনেমা ‘কোই…মিল গ্য়ায়া। সিনেমাটিতে মুখ্যচরিত্রে হৃতিক রোশন, প্রীতি জিনতা, রেখার মতো বলিউড তারকারা অভিনয় করলেও ছোট থেকে বড়— সকলের নজর কাড়ে জাদুর চরিত্রটি। ভিনগ্রহী জাদুর চরিত্রটি মনে জায়গা করে নেয় দর্শকের। সিনেমাটি মুক্তির পর দর্শকের একাংশ ভেবেছিলেন, কোনো রোবট অথবা কৃত্রিম প্রযুক্তির সাহায্যে, ক্যামেরার কৌশলে বড় পর্দায় জাদুর চরিত্রটি তৈরি করা হয়েছে। তবে এই চরিত্রে আদতে অভিনয় করেছিলেন ইন্দ্রবদন। অবশ্য ‘ছোটে উস্তাদ’ নামে অধিক পরিচিত ইন্দ্রবদন। জাদু চরিত্রের জন্য কম উচ্চতাবিশিষ্ট এক ব্যক্তির সন্ধানে ছিলেন ‘কোই…মিল গ্য়ায়া’র নির্মাতারা। তখনই ইন্দ্রবদনের সঙ্গে আলাপ হয় তাদের। বলিউডপাড়া সূত্রে খবর, ইন্দ্রবদনের উচ্চতা ছিল ৩ ফুট। তা দেখেই তার অডিশন নিয়ে ফেলেন ছবিনির্মাতারা। অডিশনে পাশও করে যান তিনি। জাদু চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান ইন্দ্রবদন। তবে প্রচার থেকে দূরেই ছিলেন তিনি। জাদু চরিত্রটি বিখ্যাত হয়ে গেলেও মুখোশের আড়ালে কে ছিলেন তা জানতেন কম লোকেই। শুধু ‘কোই…মিল গয়া’ ছবিতেই নয়, ইন্দ্রবদনকে অভিনয় করতে দেখা গেছে ছোট পর্দায়ও। একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘তারক মেহতা কা উল্টা চশমা’ নামের জনপ্রিয় ধারাবাহিকে ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যায় ইন্দ্রবদনকে। খুব কম সময়ের জন্য পর্দায় দেখা গিয়েছিল তাকে। ‘জবান সম্ভাল কে’ নামের একটি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেন ইন্দ্রবদন। ‘নাগিনা’, ‘বীরানা’, ‘বোল রাধা বোল’, ‘দরার’ নামের একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি। জানা যায়, ৩০০টিরও বেশি হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন ইন্দ্রবদন। হিন্দি ছবির পাশাপাশি মরাঠি এবং গুজরাতি ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, জাদুর চরিত্রের জন্য ৩০ থেকে ৪০ জনের অডিশন নিয়েছিলেন রাকেশ। কিন্তু কাউকেই মনে ধরেনি। বলিউডের গুঞ্জন, জাদুর চরিত্রে অভিনয়ের জন্য ইন্দ্রবদনকে অনেকটা ওজন কমাতে হয়েছিল। এমনকি ‘কস্টিউম’ পরে শুটিং করবার সময় শ্বাস নিতে সমস্যা হত ইন্দ্রবদনের। অনেক সময় শটের পর তাকে অক্সিজেনও নিতে হয়েছিল বলে শোনা যায়। বলিউডপাড়ার অধিকাংশের দাবি, জাদুর চরিত্রে কে অভিনয় করেছেন তা জানাজানি হয়ে যাক তা চাইতেন না রাকেশ। পরিচালকের নির্দেশ মেনেই আলোর রোশনাই থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন ইন্দ্রবদন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য ফেলোশিপ অফ দ্য রিং’ নামের হলিউডি সিনেমাতেও অভিনয় করতে দেখা যায় ইন্দ্রবদনকে। ‘বালবীর’ নামের হিন্দি ধারাবাহিকে শেষ অভিনয় করতে দেখা যায় ইন্দ্রবদনকে। ২০১৪ সালে শারীরিক অসুস্থতার কারণে মারা যান তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব খাবার হাড় মজবুত রাখে নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন ৯৯ বছর বয়সে বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন বৃদ্ধা ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা! আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু তথ্য সংশোধনের নামে ভয়ঙ্কর এনআইডি চক্র: নাগরিকদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ জেলেনস্কির সাবেক প্রেস সচিবের দাবি: “আমি রুশ গুপ্তচর নই, শুধু চাই ইউক্রেন আত্মসমর্পণ করুক” দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের