আর্সেনালের স্বপ্ন ভেঙে মৌসুমের প্রথম শিরোপা সিটির – বর্ণমালা টেলিভিশন

আর্সেনালের স্বপ্ন ভেঙে মৌসুমের প্রথম শিরোপা সিটির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ | ১০:১৬ 62 ভিউ
ইংলিশ লিগ কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে ম্যানচেস্টার সিটি। ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ফাইনালে আর্সেনাল-কে ২-০ গোলে হারিয়ে ট্রফি জিতে নেয় পেপ গার্দিওলার দল। ম্যাচের নায়ক ছিলেন তরুণ ফুটবলার নিকো ও-রিলি। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর মাত্র চার মিনিটের ব্যবধানে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন, যা শেষ পর্যন্ত সিটির জয়ের পথ নিশ্চিত করে। এরপর আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এই জয়ের মাধ্যমে ২০০১ সালের পর আবারও লিগ কাপ নিজেদের দখলে নেয় দলটি এবং মোট নয়বার শিরোপা জিতে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারীর তালিকায় অবস্থান আরও মজবুত করে। অন্যদিকে, দীর্ঘদিন পর বড় কোনো ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামা আর্সেনাল আবারও হতাশ হয়। ২০২০ সালের পর প্রথম বড় শিরোপা জয়ের আশা অধরাই থেকে গেল তাদের। এই জয়ের মাধ্যমে নতুন ইতিহাস গড়েছেন সিটির কোচ পেপ গার্দিওলা। তিনি এখন ইংলিশ লিগ কাপের ইতিহাসে সর্বাধিক পাঁচবার শিরোপা জয়ী প্রথম কোচ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ