আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ, শততম টেস্টের অপেক্ষায় মুশফিক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ অক্টোবর, ২০২৫
৮:২৩ পূর্বাহ্ণ
98 ভিউ

আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ, শততম টেস্টের অপেক্ষায় মুশফিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫ | ৮:২৩ 98 ভিউ
বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ক্যারিয়ারে নতুন এক মাইলফলকের দ্বারপ্রান্তে। দেশের হয়ে তিন ফরম্যাটে দীর্ঘ ক্যারিয়ার শেষে এবার তিনি অপেক্ষা করছেন শততম টেস্ট খেলার। শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করলে সামনে আসে এই ঐতিহাসিক সুযোগের বিষয়টি। সফরসূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড দল। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এটি হবে মুশফিকের ৯৯তম টেস্ট ম্যাচ। এরপর ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সবকিছু ঠিকঠাক থাকলে, এ ম্যাচেই শততম টেস্ট খেলবেন মুশফিক। এর আগে, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কেউ শততম টেস্ট খেলেননি। ৯৮টি টেস্টে এখন পর্যন্ত মুশফিক করেছেন ৬ হাজার ৩২৮ রান, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি। তিনি এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, তাই টেস্ট ক্রিকেটেই তার পুরো মনোযোগ। দুই টেস্ট শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল যাবে চট্টগ্রামে, যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার