আম্পায়ারিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত – বর্ণমালা টেলিভিশন

আম্পায়ারিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ১০:০৩ 139 ভিউ
আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সেই তিনিই এবার বিসিবির অধীনে আম্পায়ারিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে আর আম্পায়ারিং করতে নামতে চান না তিনি। সৈকত এ সিদ্ধান্ত নিয়েছেন মূলত ক্ষোভ থেকে। আম্পায়ারদের সঙ্গে সম্প্রতি বিবাদে জড়িয়ে পড়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। সে কারণে সব মিলিয়ে ২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। তবে সে নিষেধাজ্ঞা না মেনে এক ম্যাচ পরই মাঠে নেমে পড়েছেন তিনি। হৃদয় যে ম্যাচে বিবাদে জড়িয়েছিলেন, সে ম্যাচে আম্পায়ার ছিলেন সৈকত, মূলত তার সঙ্গেই বাগবিতণ্ডায় জড়ান হৃদয়। এরপর তার এক ম্যাচের নিষেধাজ্ঞাতেই পার পেয়ে যাওয়াটা ক্ষুব্ধ করে তুলেছে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। এবার তিনি যার ফলে এ পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি। হৃদয় আবাহনী-মোহামেডান ম্যাচে নিষেধাজ্ঞাটা পেয়েছিলেন। তিনি ও তার দল মোহামেডান টেকনিক্যাল কমিটির কাছে শাস্তি কমানোর আবেদন করেছিলেন। তবে সেটাতে সাড়া মেলেনি কমিটির। এরপর তাদের উপেক্ষা করে বিসিবির আম্পায়ার্স কমিটি শাস্তি কমায় হৃদয়ের। যদি আইনত আম্পায়ার্স কমিটির সামনে সুযোগ নেই কোনো নিষেধাজ্ঞা কমানোর, এ ক্ষমতা আছে স্রেফ সিসিডিএম আর টেকনিক্যাল কমিটির। আর এ বিষয়টিই সৈকতকে ক্ষুব্ধ করে তুলেছে। তারই ফলশ্রুতিতে এ পদত্যাগ। আজ বুধবার এ নিয়ে সবায় বসবে বিসিবি। ঘটনার সূত্রপাত ঘটে প্রিমিয়ার লিগের প্রথম পর্বে আবাহনীর বিপক্ষে মোহামেডানের ম্যাচে। সে ম্যাচে শরফুদ্দৌলা অবশ্য মূল দৃশ্যে ছিলেন না। মোহামেডানের ইবাদত হোসেনের বলে আম্পায়ার তানভীর আহমেদ এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি। যার ফলে প্রতিবাদ করেন ক্ষুব্ধ মোহামেডান ক্রিকেটাররা। এরপর বিষয়টি মীমাংসা করতে এসেছিলেন সৈকত, তার সঙ্গেও তর্কে লিপ্ত হন সবাই। তবে সবাইকে ছাড়িয়ে যান হৃদয়, অখেলোয়াড়সুলভ আচরণ করেন তার সঙ্গে। এরপর ম্যাচ শেষেও আম্পায়ারদের নিয়ে বাজে মন্তব্য করেন তিনি। যার ফলে সব মিলিয়ে ২ ম্যাচ নিষিদ্ধ হন তিনি। পরে বাইলজ বদলে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। যারই ফল সৈকতের এভাবে টুর্নামেন্টের মাঝপথে সরে যাওয়া।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?