আমেরিকানদের খুব দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ – বর্ণমালা টেলিভিশন

আমেরিকানদের খুব দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ৫:১৭ 121 ভিউ
যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলায় থাকা সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে। শনিবার (১০ জানুয়ারি) জারি করা এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভেনেজুয়েলার নিরাপত্তা পরিস্থিতি এখনো খুবই অস্থির। বিশেষ করে সশস্ত্র মিলিশিয়া বাহিনী বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে আমেরিকানদের খোঁজ করছে—এমন আশঙ্কা রয়েছে। খবর এএফপি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশজুড়ে উত্তেজনা বেড়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বিমান চলাচল আবার শুরু হওয়ায় ভেনেজুয়েলায় অবস্থানরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করা উচিত। সতর্কবার্তায় আরও বলা হয়, ‘কোলেক্তিভোস’ নামে পরিচিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী রাস্তায় গাড়ি তল্লাশি করছে এবং যাত্রীদের মধ্যে কেউ আমেরিকান কি না বা যুক্তরাষ্ট্রের সমর্থনের কোনো চিহ্ন আছে কি না, তা খুঁজে দেখছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা