আমরা অত্যাচারিত হয়েছি কিন্তু হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি: রিজভী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৫
১১:৪৯ পূর্বাহ্ণ
161 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

আমরা অত্যাচারিত হয়েছি কিন্তু হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি: রিজভী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ | ১১:৪৯ 161 ভিউ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এ দেশের মানুষ নির্ধারণ করবে তাদের শাসক কে হবে? তারাই ভোট দিয়ে নির্ধারণ করবে, কোন দলকে তারা নির্বাচিত করবে। এ জন্যই আমরা দীর্ঘ ১৬ বছর নিরবচ্ছিন্ন আন্দোলন-সংগ্রাম করে গেছি। আমরা বুকে গুলি খেয়েছি। অত্যাচারিত হয়েছি; কিন্তু কেউ শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি। পাবনার চাটমোহরে শুক্রবার দুপুরে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার প্রবীণ বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের ওরফে তাহের ঠাকুরকে দেখতে সেখানে যান রুহুল কবির রিজভী। এ সময় আবু তাহেরের হাতে চিকিৎসার জন্য আর্থিক অনুদান তুলে দেন তিনি। রিজভী বলেন, আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। তবে গণতন্ত্রের বাস্তবায়ন বা গণতন্ত্রের সৌধ নির্মাণ এখনো সম্পন্ন হয়নি। এখনো বহু চক্রান্ত ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। বিগত ১৬ বছর আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর ভয়াবহ নির্যাতন হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অনেকেই গুমের শিকার হয়েছেন। কেউ মামলা থেকে রেহায় পায়নি। ভয়ংকর এক ফ্যাসিবাদী শেখ হাসিনার দুঃশাসন থেকে গত বছর ছাত্র-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে মুক্ত হয়েছি। নির্বাচনের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হয়েছে। আমরা আশা করছি, অবশ্যই একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেটা যৌক্তিক সময়ের মধ্যেই। আমাদের বিশ্বাস জনগণের দাবির প্রতিফলন হবে সরকারের সঠিক সিদ্ধান্তে। প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান, ‘আমরা বিএনপি পরিবারের’ উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও রুবেল আমিন। আরও উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, সাংগঠনিক সম্পাদক জিয়ারুল হক সিন্টু, জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আবদুল্লাহ মিসবাহ, ছাত্রদলের সাবেক নেতা শাহরিয়ার আলম জর্জ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই