আমদানি করা চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে – বর্ণমালা টেলিভিশন

আমদানি করা চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ January, ২০২৫ | ৭:২১ 205 ভিউ
অন্তবর্তী সরকারের আমদানি করা চালের জাহাজ একের পর এক আসছে বন্দরে। রবিবার (১২ জানুয়ারি) ভারত থেকে ২৬ হাজার ৯৩৫ টন চাল নিয়ে জেটিতে আসা এ সরকারের আমলে চালের দ্বিতীয় জাহাজ থেকে খালাস শুরু হয়েছে। দুই-দিনের মধ্যে ভিড়বে মায়ানমার থেকে চাল নিয়ে আসা দুইটি জাহাজ। এর মধ্যে ‘এমভি গোল্ডেন স্টার’ নামের জাহাজে থাকবে ২২ হাজার টন, অপরটিতে আড়াই হাজার টন। মায়ানমার থেকে মোট ১ লাখ ৫ হাজার টন চাল আমদানি করা হচ্ছে। খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা এসব তথ্য জানান। তিনি জানান, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাডা বন্দর থেকে চাল বোঝাই ‘এমবি এসডিআর ইউনিভার্স’ জাহাজটি শনিবার (১১ জানুয়ারি) রাত ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জাহাজটি বন্দর জেটিতে আনা হয়। এরপর নমুনা সংগ্রহ ও পরীক্ষা শেষে বিকেল সাড়ে ৫টা থেকে চাল খালাস শুরু হয়। আশাকরি, ৭-৮ দিনের মধ্যে জাহাজের সব চাল খালাস করা সম্ভব হবে। কয়েকশ’ ট্রাকের সাহায্যে এসব চাল পৌঁছে যাচ্ছে চট্টগ্রাম, ঢাকা ও সিলেটের বিভিন্ন স্টেশনে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের পাশাপাশি মায়ানমার থেকে আমদানি করা ১ লাখ ৫ হাজার টন আতপ চালের মধ্যে প্রথম দুইটি জাহাজ ১৪-১৫ জানুয়ারি বন্দরে ভিড়বে বলে আশা করা হচ্ছে। গত ১১ নভেম্বর প্রথম দফায় ভারত থেকে ‘MV TANAIS DREAM' জাহাজে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল আসে চট্টগ্রাম বন্দরে। এটি ছিল অন্তবর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ। জাহাজের চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে চাল খালাস শেষ হয়। ২৬ ডিসেম্বর রাত ৯টায় শুরু হয়ে চাল খালাস চলে ৩ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। এ সময় চালগুলো খাদ্য অধিদপ্তরের পরিবহন ঠিকাদারের ট্রাকযোগে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রামের দেওয়ানহাট, সিলেট, ঢাকার তেজগাঁও, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বে আগামী ১৫ বছরে ৮০ কোটি কর্মসংস্থান ঘাটতির শঙ্কা সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর হস্তান্তর করল বিএসএফ বাংলাদেশের মতো ভারতেও তারা সরকার বদল করতে চায়: রাজনাথ ইরানে ‘মাদার অব অল বোম্বস’ নিক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র সার্কিট হাউসে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব ভোটের আগে ২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ রক্তের প্রয়োজন, আছেন সুমন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’ হিসেবে ব্যবহার, প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী