আবারও বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি – বর্ণমালা টেলিভিশন

আবারও বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ১১:১৬ 142 ভিউ
২০১৯ সালে বাংলাদেশে পা পড়েছিল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। বছর ছয়েক পর আরও একবার বাংলাদেশে আসতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ইনফান্তিনোর প্রথম সফরটা ছিল নেহায়েতই শুভেচ্ছা সফর। তবে এবার একটা উদ্দেশ্য নিয়েই তিনি আসতে যাচ্ছেন বাংলাদেশে। কক্সবাজারে ফিফা সেন্টার অব এক্সিলেন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অথবা উদ্বোধনের সময় বাংলাদেশে আসবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্যারাগুয়েতে ফিফা কংগ্রেস থেকে ফিরে মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এছাড়া বাফুফের ওপর থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন সহযোগিতা বাড়ানোর। জানা গেছে, প্যারাগুয়েতে বাফুফে সভাপতি কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে। তুলে ধরেছেন লাল-সবুজ ফুটবলের সাম্প্রতিক পারফরম্যান্স। ফিফার অর্থায়নে কক্সবাজারে হচ্ছে সেন্টার অব এক্সিলেন্স। সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনে উপস্থিত থাকার নিশ্চয়তা নিয়েছেন ইনফান্তিনো। এছাড়াও আরও একটি বিষয়ে বাফুফে সভাপতির কথা হয়েছে ইনফান্তিনোর সঙ্গে। তাবিথ বলেন, ‘তিনটি বিষয়ে সরাসরি কথা হয়েছে ফিফার সঙ্গে। বিষয় তিনটি হলো বাফুফের আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়া, গঠনতন্ত্র এবং ফিফা সভাপতির বাংলাদেশ সফর।’ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আয় মূলত ফিফার অনুদানের ওপর নির্ভরশীল। তবে ২০১৮ সালে আর্থিক অনিয়মের তালিকায় চলে যায় বাফুফের নাম। যার ফলে আর্থিক অনুদান পেলেও তা নানা নজরদারিতে থাকত, সে অঙ্কটাও খুব বেশি হতো না। গেল মার্চ মাসে সে নিষেধাজ্ঞা থেকে অবশেষে মুক্তি পেয়েছে ফেডারেশন। সে কারণে বাংলাদেশ ফিফার বরাদ্দটাও পেত অনেক কম। তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে বাফুফের বরাদ্দের পরিমাণ বাড়ার কথা। ফিফা সভাপতিও এবার সে আশ্বাস দিয়েছেন। বাফুফে সভাপতি আরও বলেন, ‘মেম্বার অ্যাসোসিয়েশন হিসাবে ফিফা থেকে একটি নির্দিষ্ট বরাদ্দ পায় বাফুফে। ফিফা সভাপতির এই আশ্বাসে প্রোজেক্ট বেসিসে আরও বেশি বরাদ্দ পাওয়ার দ্বার উন্মোচন হলো বাফুফের।’ ইনফান্তিনো অবশ্য বাংলাদেশে সফরের বিষয়টি আগেই জানিয়েছিলেন। গেল জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান এ প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?