আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৫ জানুয়ারি, ২০২৬
৫:৫১ পূর্বাহ্ণ
108 ভিউ

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ | ৫:৫১ 108 ভিউ
বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার তারিখ আবারও পেছাল। আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) তার বরিশালে আগমনের কথা থাকলেও শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে তা পেছানো হয়েছে। তবে কবে তিনি বরিশাল সফর করবেন, সে বিষয়টি চূড়ান্ত হয়নি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমানের ২৬ জানুয়ারি বরিশালে আগমনের কথা ছিল। তবে দু’দিন আগে সেই তারিখ পরিবর্তন করে ২৭ তারিখ সফরের কথা ছিল। কিন্তু শনিবার সেই তারিখও পেছানো হয়েছে। বিলকিস বলেন, তারেক রহমানের বিমানযোগে বরিশালে আসার কথা। আবার বিকল্প পথে বরিশাল ত্যাগ করবেন। সবকিছু মিলিয়ে শিডিউলের কারণে তার বরিশাল সফর পেছানো হয়েছে। তবে তিনি বরিশালে আসবেন না সেটা নয়, তিনি বরিশাল সফর করবেন এবং কবে করবেন সেটা পরে জানানো হবে বলে আমাদের কেন্দ্র থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, সবশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল সফর করবেন। তার এই সফর ঘিরে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন নেতারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?