‌‌‘আপনি পুরুষ না নারী, সেটা কোনো ব্যাপারই না’ – বর্ণমালা টেলিভিশন

‌‌‘আপনি পুরুষ না নারী, সেটা কোনো ব্যাপারই না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫ | ৬:৫৪ 179 ভিউ
দীর্ঘদিন ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে চলতে থাকা ‘লিঙ্গবৈষম্য’ নিয়ে এবার সরব হলেন অভিনেত্রী কৃতি শ্যানন। এই নায়িকার প্রশ্ন তুলেন, ‘একই পরিমাণ কাজ করতে হলে, সমান বেতন হবে না কেন?’ সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে কৃতি বলেন, সব ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখেই বলছি, আমি বুঝি না যে কেন পারিশ্রমিকের এত তারতম্য হয়? কারণ, কিছু কিছু কাজের ক্ষেত্রে, আপনি পুরুষ না নারী, সেটা কোনো ব্যাপারই না। পারিশ্রমিক সেক্ষেত্রে সমানই হওয়া উচিত। সিনেদুনিয়ার ক্ষেত্রেও এই আলোচনা আমরা দীর্ঘদিন ধরে করে চলেছি এবং বিশ্বাস করুন, অন্য যে কোনো মানুষের থেকে আমাদের খারাপ লাগে সবচেয়ে বেশি। এই অভিনেত্রীর মতে, যদি নারীকেন্দ্রিক কোনো সিনেমাও তৈরি হয়, সেক্ষেত্রেও পুরুষকেন্দ্রিক সিনেমার থেকে কম বাজেট ধরা হয়। এর কারণ, প্রযোজকেরাও সন্দিহান যে ওই সিনেমা থেকে যথেষ্ট লাভ হবে কি না! বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে প্রতিরোধের ডাক দিলেন নায়ক কৃতির কথায়, আমার মনে হয় এটা একটা বৃত্তের মতো। যেখানে পুরুষকেন্দ্রিক সিনেমার তুলনায় কোনো নারীকেন্দ্রিক সিনেমা ভালো ব্যবসা করতে পারে না এবং তারপর ধরেই নেওয়া হয় যে এই কারণেই অভিনেত্রীর পারিশ্রমিক কম, অভিনেতার বেশি। ধীরে ধীরে বিষয়ভিত্তিক জায়গা করে নিচ্ছে উল্লেখ করে নারীকেন্দ্রিক সিনেমার ক্ষেত্রে আরও ঝুঁকি নেওয়ার জন্য প্রযোজকদের আহবান করেন অভিনেত্রী। এ সময় তিনি গেল বছরে মুক্তি পাওয়া ‘ক্রু’ সিনেমার উদাহরণ টানেন। যেটি ১৫৭ কোটির ব্যবসা করেছিল। এর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কৃতি শ্যানন, কারিনা কাপুর খান ও টাবু।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই