আত্মঘাতী গোলে তলানির দলকে হারাল বার্সা – বর্ণমালা টেলিভিশন

আত্মঘাতী গোলে তলানির দলকে হারাল বার্সা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ | ১০:৩৩ 127 ভিউ
চ্যাম্পিয়ন্স লাক’ কি একেই বলে? না হলে একে কী বলবেন বলুন? ম্যাচটা খুবই ‘ট্রিকি’ ছিল বার্সেলোনার জন্য। লেগানেস আছে পয়েন্ট টেবিলের তলানির দিকে। খেলাটা তাদেরই ঘরের মাঠে ছিল। তার ওপর মাঝসপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কঠিন এক ম্যাচ খেলে আসা বার্সাকে অবসাদ পেয়ে বসাটাও খুব সম্ভব ছিল। সে ম্যাচে কিছুতেই যেন কিছু হচ্ছিল না। অবশেষে একটা গোল পেল দলটা, সেটাও আত্মঘাতী এক গোল! সে এক গোলই দলটাকে তরিয়ে দিয়েছে। লেগানেসকে বার্সেলোনা হারিয়েছে ১-০ গোলে। তাতে লা লিগায় শিরোপার দৌড়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। শনিবার লেগানেসের মাঠে নিজেদের সেরা ছন্দে না থাকলেও জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে গেছে হান্সি ফ্লিকের দল। এই ম্যাচে একমাত্র গোলটি আসে লেগানেস ডিফেন্ডার জর্জ সাঞ্জের আত্মঘাতী গোলে। ম্যাচের দ্বিতীয়ার্ধে রাফিনহার নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল পাঠান সাঞ্জ। ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘দলের লড়াই এবং মানসিকতা ছিল অসাধারণ। আমরা কেবল নিজেদের দিকে তাকাচ্ছি এখন। তিন পয়েন্ট পেয়ে দারুণ এক সপ্তাহ কাটালাম।’ ডিফেন্ডার এরিক গার্সিয়া জানালেন, এ ধরনের জয়ই দলকে শিরোপা এনে দেয়। বললেন, ‘এই ধরনের ম্যাচেই লিগ জেতা হয়ে যায়। আমরা টেবিলের শীর্ষে আছি, আমরা তো এখানেই থাকতে চাই। আর আজ ব্যবধানটা একটু বাড়িয়েও নিয়েছি।’ প্রথমার্ধে বার্সা বিশেষ কিছু করতে পারেনি। উল্টো লেগানেস একাধিকবার আক্রমণে উঠে গেছে। বার্সা গোলরক্ষক শেজনি দারুণ এক সেভ করে বাঁচান দলকে। দ্বিতীয়ার্ধে ফ্রেংকি ডি ইয়ং নামানোর পর আক্রমণে কিছুটা ধার পাওয়া যায়। রাফিনিয়ার ক্রসে আত্মঘাতী গোলের পর ফারমিন লোপেজ ও রবার্ট লেভান্ডভস্কির গোল মিস বার্সাকে হতাশ করে। শেষ মুহূর্তে সাবেক বার্সা খেলোয়াড় মুনির এল হাদ্দাদি বড় এক শঙ্কাতেই ফেলে দিচ্ছিলেন বার্সাকে। তার সামনে বড় সুযোগ এসেছিল, কিন্তু ইনিগো মার্তিনেজ অসাধারণ ট্যাকল করে দলের জয় নিশ্চিত করেন। ফ্লিক বলেন, ‘শেষ মুহূর্তের সেই ট্যাকল ছিল একটা গোলের সমান, আমাদের সবাই সেটা উদযাপন করেছে।’ এবার বার্সার সামনে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলটা আগামী মঙ্গলবার রাতে মাঠে নামবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪ হেফাজতে ইসলাম: মাদ্রাসায় যৌন নির্যাতনের ঘটনাগুলো সেক্যুলার ও ব্রাহ্মণ্যবাদের ধারাবাহিক অপপ্রচার মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন হাটহাজারীতে গুলিবর্ষণে চলন্ত গাড়ির পেছনের সিট ঝাঁঝরা, ভাগ্যক্রমে বাঁচলেন সাংবাদিক আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে