আজ রাতেই দেখা যাবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ নভেম্বর, ২০২৫
৫:৩৬ অপরাহ্ণ
137 ভিউ

আজ রাতেই দেখা যাবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ | ৫:৩৬ 137 ভিউ
আজ রাতেই সারা বিশ্বের আকাশে দেখা মিলবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ, যাকে বলা হচ্ছে সুপারমুন (Supermoon)। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই বিশেষ মুহূর্তে চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যাবে। এটি হলো ২০২৫ সালের তিনটি ধারাবাহিক সুপারমুনের দ্বিতীয়টি। বিশেষত যুক্তরাজ্যে আজ রাতেই পালিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘বনফায়ার নাইট’, ফলে আকাশজুড়ে আলো, ঝলক আর রঙের মায়াময় সমাহারে সজ্জিত হবে আজকের রাত। কেন চাঁদকে আজ সুপারমুন বলা হচ্ছে? চাঁদ যখন তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসে, তখন সেই অবস্থাকে বলা হয় ‘পেরিজি (Perigee)’। এই সময় চাঁদ পৃথিবী থেকে প্রায় ২ লাখ ২০ হাজার মাইল দূরে থাকে, যা সাধারণ সময়ের তুলনায় অনেক কম। ফলে, চাঁদ আকাশে আরও বড়, উজ্জ্বল ও দীপ্তিময় দেখায়। অন্যদিকে, যখন চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করে, তখন সেটিকে বলা হয় ‘অ্যাপোজি (Apogee)’, যেখানে দূরত্ব বেড়ে যায় প্রায় ২ লাখ ৫০ হাজার মাইল পর্যন্ত। ‘সুপারমুন’ নামের উৎপত্তি ও ইতিহাস জ্যোতিষী রিচার্ড নোল ১৯৭৯ সালে ‘সুপারমুন’ শব্দটি প্রথম ব্যবহার করেন । তিনি এই নাম দেন সেই সময়ের পূর্ণিমা চাঁদকে, যা পৃথিবীর সবচেয়ে নিকটে অবস্থান করেছিল। এরপর থেকেই জ্যোতির্বিজ্ঞানী ও আকাশপ্রেমীদের কাছে এই শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। নভেম্বরের এই সুপারমুনকে বলা হয় ‘বিভার মুন (Beaver Moon)’। উত্তর আমেরিকার আদিবাসী এবং প্রাচীন ইউরোপীয় সংস্কৃতিতে শতাব্দী ধরে এ নাম ব্যবহৃত হচ্ছে। এই সময়ে বিভাররা শীতের প্রস্তুতি হিসেবে বাঁধ তৈরি ও খাদ্য মজুত করতে ব্যস্ত থাকে, সেই কারণেই এই নামকরণ। আজ রাতের আকাশে মহাজাগতিক সৌন্দর্য আবহাওয়া অনুকূলে থাকলে আজ রাতেই খালি চোখে দেখা যাবে এই বছরের সবচেয়ে উজ্জ্বল ও দীপ্তিময় চাঁদ। আকাশ পর্যবেক্ষণপ্রেমীদের জন্য এটি হবে এক অসাধারণ মহাজাগতিক উপহার। রাতের নিস্তব্ধতায় চাঁদের জোছনায় ভরে উঠবে প্রকৃতি, যা পৃথিবীব্যাপী জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের মুগ্ধ করবে। উল্লেখ্য, এ বছরের শেষ সুপারমুন দেখা যাবে আগামী ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক