আজ রাঁধুন ভাপা ডিমের টক – বর্ণমালা টেলিভিশন

আজ রাঁধুন ভাপা ডিমের টক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ | ৯:৩৮ 257 ভিউ
ভাপা ডিমের টক উপকরণ: হাঁসের ডিম ১০টি, মরিচগুঁড়া দেড় টেবিল চামচ, হলুদগুঁড়া ২ চা–চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, জিরাগুঁড়া দেড় চা–চামচ, ধনেগুঁড়া ১ চা–চামচ, লবণ পরিমাণমতো, টমেটো পেস্ট দেড় টেবিল চামচ, তেঁতুলের ক্বাথ আধা কাপ, ধনেপাতাকুচি অল্প, ভাজা জিরাগুঁড়া আধা চা–চামচ, কাঁচা মরিচ ৪টি, ছানা কাটা পানি এক কাপ, সয়াবিন তেল প্রয়োজনমতো। এভাবে ডিম রান্না করলে আসবে নতুনত্ব প্রণালি: একটি বাটিতে সব কটি ডিম ভেঙে নিন। ডিমের মধ্যে সামান্য লবণ, অল্প হলুদগুঁড়া ও ২ টেবিল চামচ কুসুম গরম পানি দিয়ে স্মুদ বিট করে নিন। একটি পুডিং বাটিতে তেল ব্রাশ করে ডিমের মিশ্রণটি ঢেলে নিন। চুলায় কড়াই চাপিয়ে তাতে অল্প পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে বাটিটি বসিয়ে দিন। মাঝারি আঁচে ৩০ মিনিট ভাপিয়ে নিন। বাটি নামিয়ে ঠান্ডা করে ভাপা ডিম চারকোনা আকারে কেটে নিন। চুলায় অন্য একটি কড়াই চাপান। গরম হলে তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা দিন। নেড়েচেড়ে টমেটো পেস্ট দিয়ে একে একে শুকনা মসলা দিয়ে ভুনে নিন। ছানার পানি দিয়ে নাড়ুন। ছানার পানি না থাকলে দুই টেবিল চামচ ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ পানি মিশিয়ে দিলেও হবে। ফুটে এলে ডিমের টুকরাগুলো দিন। মিনিট পাঁচেক পর তেঁতুলের ক্বাথ ও কাঁচা মরিচ ফালি দিয়ে কম আঁচে রান্না করুন। মাখো মাখো ঝোল হয়ে এলে ধনেপাতাকুচি ও ভাজা জিরাগুঁড়া দিয়ে নামিয়ে নিন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?