আজ নেপাল যাচ্ছে টিটি দল – বর্ণমালা টেলিভিশন

আজ নেপাল যাচ্ছে টিটি দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ১১:৩১ 129 ভিউ
সাউথ এশিয়ান টেবিল টেনিস টুর্নামেন্টে অংশ নিতে আজ নেপাল যাচ্ছে বাংলাদেশ টিটি দল। প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৯ ও ১৫ বিভাগের বালক ও বালিকা গ্রুপে পদকের জন্য লড়বেন লাল-সবুজের ক্রীড়াবিদরা। অনূর্ধ্ব-১৯ বিভাগে বালক গ্রুপে পদকের প্রত্যাশা করছেন কোচ খোন্দকার মোস্তফা বিল্লাহ। রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে আগে রামহিম ও হৃদয়ের মতো সেরা খেলোয়াড়রা ছিল। এবার বয়স বেশি হওয়ার কারণে তারা নেই। তারপরও আমরা পদক জয়ের প্রত্যাশা করছি।’ ২৮ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ টেবিল টেনিস ফেডারেশনের কমিটি পুনর্গঠন করে। ১০ দিন পর দায়িত্ব গ্রহণ করে কিছু দিনের মধ্যেই র‌্যাংকিং টুর্নামেন্ট আয়োজন করে ফেডারেশন। সেই প্রতিযোগিতা থেকেই বাছাইকৃতরা যাচ্ছে নেপালে। নেপাল নারী কাবাডি দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশের মেয়েদের জন্য ইতিহাসই বটে। কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি শ্রাবনী মল্লিকদের। ইতিহাস গড়ার দিনে হার মেনে ম্যাট ছেড়েছে বাংলাদেশের নারী কাবাডি দল। রোববার ললিতপুরের সাতদোবাতোর তায়কোয়ান্দো জিমনেশিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে তিনটি লোনাসহ ৪১-১৮ পয়েন্টের বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। প্রথমার্ধে একটি লোনাসহ ১৮-৬ পয়েন্টের ব্যবধানে এগিয়েছিল নেপাল। আজ একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ২০১৯ নেপাল এসএ গেমস এবং ২০২৩ হাংজু এশিয়ান গেমসে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল। তবে বাংলাদেশের এই হারের জন্য দেড় ঘণ্টার বিমান ভ্রমণের ক্লান্তি ও ইনজুরিকে দায়ী করেন কোচ শাহনাজ পারভিন মালেকা!

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি? দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার শেখ হাসিনার সরকারের পতন পরবর্তী দুই বছরে বাংলাদেশের অর্থনীতির হালচাল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’ ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫