আজকের স্বর্ণের দাম: ১ নভেম্বর ২০২৫ – বর্ণমালা টেলিভিশন

আজকের স্বর্ণের দাম: ১ নভেম্বর ২০২৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ | ৬:৫৪ 61 ভিউ
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাব পড়েছে দেশের বাজারে। সর্বশেষ প্রায় ৯ হাজার টাকা বাড়ার পর দেশেও কমেছে মূল্যবান ধাতুটির দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দেশের বাজারে বিক্রি হচ্ছে ২ লাখ ৯৬ টাকায়। বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) থেকে সমন্বয় করা ওই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। আজও স্বর্ণের দাম অপরিবর্তিত আছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে খসাতে হবে ২ লাখ ৯৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে বলে জানিয়েছে বাজুস। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। গত ২৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা কার্যকর হয়েছিল ৩০ অক্টোবর থেকে। একদিন পরই আবার কমে স্বর্ণের দাম। স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা ও সালমানের নায়িকা হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সোহেল ও তার স্ত্রীর বিচার শুরুর বিষয়ে শুনানির দিন ধার্য হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮ ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫ সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় টানা দুই সপ্তাহ ধরে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, কারণ কী? কোন রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় গ্রুপ ‘বি’? কুরবানি কবুল না হওয়ার ভয়াবহ ৫ ভুল— নিয়ত ঠিক না হলে সব আমলই ব্যর্থ! স্বস্তি সাধারণ করদাতাদের, করমুক্ত আয়সীমা বাড়ল দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার ২০২৪ সালের নির্বাচনে কমলার হারের ‘অটোপ্সি রিপোর্ট’ প্রকাশ, যা উঠে এলো বাল্যবিয়েকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান সরকার রাশিয়া কেন বেলারুশে আরও পারমাণবিক অস্ত্র পাঠাল? টানা দু’দিন কমার পর ফের বাড়ল তেলের দাম ইরানের সঙ্গে আলোচনা ‘বর্ডারলাইনে’ আছে: ট্রাম্প এবার মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুমকি দিল ইরান ঘুচবে কি দুঃখ তিস্তাপারে