আগে হাসিনার ইশারায় আদালতের রায় হতো, এখন কার: আবু হানিফ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ জুলাই, ২০২৫
১০:১১ পূর্বাহ্ণ
128 ভিউ

আগে হাসিনার ইশারায় আদালতের রায় হতো, এখন কার: আবু হানিফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:১১ 128 ভিউ
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, বরিশালে জাতীয় পার্টির মিছিলে যোগ দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেটা প্রতিহত করতে গেলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছিল। এখন আবার সেই জাতীয় পার্টি মামলার আবেদন করে সেটা আদালত গ্রহণ করেন। এই আদালতে এখনো ফ্যাসিবাদের দোসরদের নিয়ন্ত্রণে রয়েছে। আগে হাসিনার নির্দেশে রায় হতো এখন কার নির্দেশে আদালত চলছে সেটা খুঁজে বের করতে হবে। আদালতকে ফ্যাসিবাদের দোসর মুক্ত করতে হবে। শুক্রবার বিকালে বরিশালে আদালত কর্তৃক গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে মুক্তমঞ্চের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের নামে আদালত কিভাবে মিথ্যা মামলা নেওয়ার নির্দেশ দেয় সেটা বোধগম্য নয়। এই বিপ্লবীদের নামে মামলা হচ্ছে কাদের ইশারায় আমরা জানতে চাই। জাতীয় পার্টির বিচারের আগে কোনো কাজ করতে দিবে না এই দেশের জনগণ। তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় হাসিনা। হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে রয়ে গেছে। ১৪ দল ও জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, বরিশালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ ২৫ জন নেতাকর্মীর নামে মামলা নিতে আদালত যে নির্দেশ দিয়েছেন আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আবু হানিফ বলেন, আওয়ামী লীগের বিচারের পাশাপাশি এই দোসরদের বিচার হওয়া উচিত। জুলাই গণঅভ্যুত্থানের ১১ মাস হয়ে গেলেও এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে তারাও দায়িত্ব পালন করছে না। এই সরকার আওয়ামী লীগ ও তার দোসরদের পাহারাদার হিসেবে কাজ কাজ করছে। আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে এই দেশের মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেত না। গণঅভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, দেশকে মুক্ত করার জন্য পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল তাদের মধ্যে অন্যতম নুরুল হক নুর। এতে কিশোরগঞ্জ জেলা গণঅধিকার যুগ্ম সাধারণ সম্পাদক সুমন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ সভাপতি আশরাফ প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে