আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৫
১০:৩৭ পূর্বাহ্ণ
172 ভিউ

আরও খবর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ১০:৩৭ 172 ভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রজনী আক্তার তুশি (৩৮)। শনিবার রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ি থেকে ছাত্র-জনতা আটক করে তাকে পুলিশে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম। জানা যায়, রজনী আক্তার তুশি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। তিনি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার আবুল কাশেমের মেয়ে। ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, তুশি প্রায় ৩ মাস ধরে মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ির নিচতলার ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। বিষয়টি ছাত্র-জনতা জানতে পেরে ওই বাড়ি ঘেরাও করে থানায় খবর দেয়। পরে সদর থানা পুলিশ গিয়ে তুশিকে গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আটক ওই আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে ডেমরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলা রয়েছে। তিনি বর্তমানে সদর মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। আমরা ডেমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা থানায় এলেই তাদের কাছে আমরা ওই নেত্রীকে হস্তান্তর করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক