নিউজ ডেক্স
আরও খবর
প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক
৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা!
ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক
বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে
আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার
‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে পুলিশ। দলের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
আগামী ২৩শে জুন প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে একটি জরুরি বার্তা পাঠানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সম্ভাব্য কর্মসূচি ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কর্মসূচি পালনের ক্ষেত্রে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পুলিশ কর্মকর্তারা জানান, একাধিক গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণের পর আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের বিভিন্ন ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।