আওয়ামী লীগকে পরাজিত করা গেলেও নির্মূল করা সম্ভব নয়: গোলাম মাওলা রনি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
৬:১৪ পূর্বাহ্ণ
169 ভিউ

আওয়ামী লীগকে পরাজিত করা গেলেও নির্মূল করা সম্ভব নয়: গোলাম মাওলা রনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:১৪ 169 ভিউ
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, গত ৩০ বছরের গ্লোবাল ও রাজনৈতিক ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ক্ষমতা পৃথিবীর আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছিল না। বিচার বিভাগ, সিভিল প্রশাসন, সামরিক প্রশাসন—সকল স্তরে একত্রে তার নেতৃত্ব মেনে চলার এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে। কিন্তু এত বিশাল ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি বিএনপি বা জামায়াতের অস্তিত্ব মুছে ফেলতে পারেননি, বরং তাদের কার্যক্রম আরও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ২০০৯ সালে জামায়াতের রোকন সংখ্যা ছিল ৩৫,০০০, যা ২০২৪ সালে বেড়ে ২ লাখে পৌঁছেছে। এটি প্রমাণ করে যে, দল নিষিদ্ধ করলেই তার কার্যক্রম থেমে যায় না, বরং আরও গোপনে তা বিস্তার লাভ করে। আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেও তাদের সমর্থন পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, কারণ একটি রাজনৈতিক দলের শিকড় যদি গভীরে প্রোথিত থাকে, তবে সেটিকে একেবারে মুছে ফেলা যায় না। রনি আরও বলেন, আওয়ামী লীগের ভিত্তি শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো ব্যক্তিত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এই দল একটি বৃক্ষে পরিণত হয়েছে, যার অসংখ্য শাখা-প্রশাখা রয়েছে। বিএনপি ও জামায়াতের ক্ষেত্রেও একই অবস্থা। অতএব, শক্তি প্রয়োগ করে বা নিষিদ্ধ করে কোনো রাজনৈতিক দলকে সমূলে উৎপাটন করা সম্ভব নয়। তিনি বিএনপির শাসনামলের উল্লেখ করে বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি যে অনিয়ম ও দুর্নীতি করেছে, আওয়ামী লীগ সেই একই পথে হেঁটেছে। ফলস্বরূপ, জনগণের মধ্যে তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বিএনপির কিছু ইতিবাচক দিক থাকলেও, তারা সেই আদর্শ ধরে রাখতে পারেনি। তিনি মনে করেন, কোনো রাজনৈতিক শক্তিকে নির্মূল করতে হলে আদর্শের জায়গায় আঘাত হানতে হবে, শুধুমাত্র শারীরিক নিপীড়ন বা দমননীতি কাজে আসবে না। রনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে বহু বিরোধী নেতাকর্মী নিপীড়নের শিকার হয়েছেন, অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন, তবু তারা শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল। ঠিক তেমনি, জামায়াতের নেতাদের প্রতি তাদের অনুসারীরা গভীর শ্রদ্ধাশীল, যা শুধু নিষেধাজ্ঞা দিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো আলোচনা শোনা গেলেও, বাস্তবে তা সম্ভব নয়। কারণ, রাজনৈতিক দলগুলোর শিকড় জনগণের মধ্যে অনেক গভীরভাবে প্রোথিত থাকে। ১৯৫২-৫৪ সালের মতো ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে হবে, ২০২৪ সালের প্রেক্ষাপটও বিবেচনায় নিতে হবে। ক্ষমতা প্রয়োগ করে একটি আদর্শকে ধ্বংস করা সম্ভব নয়, বরং জনগণের মনের গভীরে প্রবেশ করে তাদের চিন্তাভাবনার পরিবর্তন ঘটানোই টেকসই সমাধান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে