আইসিসির নিয়ম মেনেই হৃদয়ের শাস্তি – বর্ণমালা টেলিভিশন

আইসিসির নিয়ম মেনেই হৃদয়ের শাস্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ | ১০:৪৬ 135 ভিউ
মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি হয়েছে আগেরদিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন হৃদয়ের শাস্তি কেন বারবার হচ্ছে। এ বিষয়ে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানালেন, সবার যেমন জানার অধিকার আছে, তেমনি শাস্তি কেন হলো সেটারও জবাবদিহি করা আমাদের দায়িত্ব। এ বিষয়ে কাল ইফতেখার বলেন, ‘প্রিমিয়ার লিগের কোড অব কনডাক্টে স্পষ্টভাবেই লেখা আছে আউট হওয়ার পর একটি নির্দিষ্ট সময়ের বেশি আপনি উইকেটে থাকতে পারবেন না। এই আইন হঠাৎ করে নয়, আইসিসির নিয়ম থেকেই নেওয়া। হৃদয়ের শাস্তি নিয়ে সমালোচনা করার আগে আইনও পড়তে হবে।’ ঢাকা প্রিমিয়ার লিগে হৃদয়ের শাস্তি নিয়েই শেষটায় যত সমালোচনা শুরু হয়েছে। সবশেষ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার উইকেটে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় দাঁড়িয়ে থাকা ও আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ৫.২.৬ ধারা ভঙ্গ করেন হৃদয়। এজন্য তার লেভেল-১ অপরাধে ১ ডিমেরিট পয়েন্ট ও দশ হাজার টাকা জরিমানা করা হয়। আগের সাতের সঙ্গে এক পয়েন্ট যুক্ত হওয়ায় তার নামের পাশে আট ডিমেরিট। এজন্য তিনি চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এরই মধ্যে তিনি এক ম্যাচের শাস্তি ভোগ করেছেন। তবে ঢাকা লিগে ফাইনালে পরিণত হয়ে যাওয়া আবাহনী ও মোহামেডানের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন না। এছাড়া আগামী মৌসুমেও লিগের প্রথম দুই ম্যাচে তিনি খেলতে পারবেন না। খেলার আইন জানা নিয়ে ইফতেখার বলেন, ‘আমাদের সব খেলোয়াড়ের উচিত এখন থেকে পরবর্তী টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ম্যাচের আইন পড়ে নেওয়া। খেলার আইন আগেই দেওয়া হয়। তাই ৯০ ভাগ ম্যাচ হয়ে যাওয়ার পর ক্রিকেটারদের আইন জানতে চাওয়াটা ঠিক নয়।’ তামিম ইকবাল অসুস্থ হওয়ার পর মোহামেডানের নেতৃত্ব দিচ্ছেন হৃদয়। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে এবার তাকেও পাবে না চ্যাম্পিয়নপ্রত্যাশী মোহামেডান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?