আইপিএল নিলামের আগে হঠাৎ বাদ ৯ ক্রিকেটার – বর্ণমালা টেলিভিশন

আইপিএল নিলামের আগে হঠাৎ বাদ ৯ ক্রিকেটার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ | ৭:২৭ 123 ভিউ
আইপিএল নিলামের জন্য হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেই থেকে শেষ সপ্তাহে নির্বাচিত করা হয়েছিল ৩৫০ জন খেলোয়াড়, পরে আরও ৯ জনকে তালিকায় যুক্ত করা হয়। এতে মোট ৩৫৯ জনের একটি তালিকা তৈরি হয়। তবে শনিবার হঠাৎ করে সেই ৩৫৯ জনের তালিকা থেকে ৯ জন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়। এদের মধ্যে ছয়জন ভারতীয় এবং তিনজন বিদেশি আন্তর্জাতিক ক্রিকেটার রয়েছেন। ভারতের মানি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, কে এল শ্রীজিৎ, স্বস্তিক চিকারা, রাহুল রাজ এবং বিরাট সিং-এর প্রত্যেকের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। মালয়েশিয়ার হয়ে ১১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বীরান্দিপ সিং-এর ভিত্তিমূল্যও ৩০ লাখ রুপি। তিনি ৩ হাজারের বেশি টি-টোয়েন্টি রান ও ১০৫ উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ইথান বশ এবং অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিনের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। তালিকায় তাদের পুনরায় অন্তর্ভুক্ত করার কারণ এবং আবার বাদ দেওয়ার কারণ আইপিএল এখনো প্রকাশ করেনি। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে মিনি নিলাম অনুষ্ঠিত হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ