আইপিএলে কোহলির নতুন রেকর্ড – বর্ণমালা টেলিভিশন

আইপিএলে কোহলির নতুন রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৬ | ৫:০০ 43 ভিউ
আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি আবারও গড়লেন নতুন ইতিহাস। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম ক্রিকেটার হিসেবে একক কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেনার হিসেবে ৫ হাজার ৫০০ রান পূর্ণ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা। রোববার (১৭ মে) ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে বিপক্ষে ম্যাচে ইনিংসের শুরুতেই বিশাল ছক্কা হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন কোহলি। যদিও ওপেনার হিসেবে ৫৫০০ রানের ক্লাবে আগে পৌঁছেছিলেন শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নার, তবে তারা একাধিক দলের হয়ে খেলেছেন। কোহলি একমাত্র ক্রিকেটার যিনি একটি ফ্র্যাঞ্চাইজির জার্সিতেই এই কীর্তি গড়েছেন। এদিন আরও একটি অনন্য রেকর্ড নিজের নামে লেখান তিনি। আইপিএলে টানা চতুর্থবার এবং সব মিলিয়ে নবম মৌসুমে ৫০০–এর বেশি রান করলেন তিনি, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এই তালিকায় তার পরে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও কে এল রাহুল, দুজনেরই রয়েছে সাতটি করে ৫০০+ রানের মৌসুম। সূত্র- এনডিটিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা