অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার – বর্ণমালা টেলিভিশন

অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ March, ২০২৬ | ২:৫৪ 127 ভিউ
দেশে অ্যাপের মাধ্যমে চলছে পর্নোগ্রাফি আর জুয়া। তার আড়ালে দেশ থেকে পাচার হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। তবে কিভাবে-কোন প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থের লেনদেন ও পাচার হয় তা জানে না- দুই নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও বাংলাদেশ ব্যাংক। যেন সব দেখেও, দেখার কেউই নেই। হাতে থাকা মোবাইল দিয়ে অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফি আর জুয়া চলছে হরদম, এমনটা নতুন কিছু নয়। তবে সস্তায় রগরগে বিনোদন আর টাকার নেশার গল্পের পাশাপাশি এমন অ্যাপের মাধ্যমে বিদেশে টাকা পাচারের হচ্ছে, যা অনুসন্ধানে স্পষ্ট হয়েছে। লেনদেন হচ্ছে সরাসরি মোবাইল ফিন্যান্সিয়াল অ্যাপ দিয়ে। ডেটিং অ্যাপগুলোর টাকা যাচ্ছে দেশ-বিদেশ সবখানেই। তবে কোন অ্যাপের মাধ্যমে, কোন দেশ হয়ে, কার পকেটে পাচার হচ্ছে গ্রাহকের টাকা তা জানতে চাইলে প্রাথমিকভাবে বিটিআরসি আর আর্থিক খাতের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক কোন উত্তর দেয়নি। তাই মোবাইল অ্যাপে পর্নোগ্রাফি ও জুয়া অনুসন্ধান করতে গিয়ে ২০ নভেম্বর তথ্য অধিকার আইনের মাধ্যমে, এ ধরণের একটি অ্যাপের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসির কাছে জানতে চায় জবাব এসেছে প্রায় দেড় মাস পর। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে: যেহেতু অ্যাপটি তাদের থেকে কোন অনুমোদন নেয়নি। তাই এ সংক্রান্ত কোন তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে নেই। এদিকে, বিটিআরসি চিঠির উত্তর দেয় দ্রুতই। তবে তাতে নেই কোন তথ্য। বরং প্রতিষ্ঠাটি জানিয়েছে, এমন কোন অ্যাপের অনুমোদন তারা দেন না, তাই তথ্য সরবরাহ সম্ভব না। বিটিআরসির ঊর্ধ্বতন কোন কর্মকর্তার সাক্ষাৎকার পাওয়া যায়নি। গণসংযোগ কর্মকর্তা বিটিআরসির বদলে আইসিটি বিভাগে যোগাযোগের পরামর্শ দেন। এদিকে, সাইবার দুনিয়ায় বাংলাদেশের অপরাধের বিষয়টি দেখভাল করছে সিআইডি। তারা বলছে, সব সংস্থার সমন্বিত উদ্যোগ ছাড়া এ চক্রকের মূল উদপাটন সম্ভব নয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক ও বিটিআরসির পক্ষে এসব আর্থিক লেনদেনের আদ্যপান্ত খুঁজে বের করা কোন বিষয়ই না। সবাই জানে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফির আড়ালে অর্থপাচারের ঘটনা। কিন্তু আদতে বছরে কি পরিমাণ অর্থ পাচার হচ্ছে সেই পরিসংখ্যান সরকার-বেসরকারি কোন পর্যায়েই পাওয়া যায় না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে