অস্ট্রেলিয়াকে বিদায় করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল ভারতীয় ক্রিকেট দল – বর্ণমালা টেলিভিশন

অস্ট্রেলিয়াকে বিদায় করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল ভারতীয় ক্রিকেট দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ | ৯:৩৯ 134 ভিউ
অস্ট্রেলিয়াকে বিদায় করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৬৪ রান করে অলআউট হয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দলের হয়ে ৯৬ বলে ৬টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক স্টিভ স্মিথ। এছাড়া ৫৭ বলে ৮টি চার আর এক ছক্কায় ৬১ রান করেন অ্যালেক্স ক্যারি। ভারতের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট নেন রবিন্দ্র জাদেজা ও বরুন চক্রবর্তী। টার্গেট তাড়া করতে নেমে ৪৩ রানে দুই ওপেনার শুভমান গিল আর অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে স্রেয়াশ আইয়ারকে সঙ্গে নিয়ে ১১১ বলে ৯১ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ৬২ বলে ৪৫ রান করে ফেরেন স্রেয়াশ আইয়ার। এরপর বিরাট কোহলির সঙ্গে ৫২ বলে ৪৪ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন অক্ষর প্যাটেল। তিনি ৩০ বলে এক চার আর এক ছক্কায় ২৭ রান করে ফেরেন। পঞ্চম উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ৪৬ বলে ৪৭ রানের জুটি গড়ে সেঞ্চুরি কাছাকাছি চলে যান বিরাট কোহলি। কিন্তু অ্যাডাম জাম্পার বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরেন কোহলি। দলকে জয়ের দুয়ারে নিয়ে গিয়ে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৯৮ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৮৪ রানে ফেরেন কোহলি। সপ্তম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে দলের জয় নিশ্চিতের ৬ রান আগেই বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হন হার্দিক পান্ডিয়া। তিনি ২৪ বলে এক চার আর তিন ছক্কায় ২৮ রান করে ফেরেন। ৪৯তম ওভারে ম্যাক্সওয়েলের করা প্রথম বলে ছক্কা হাাঁকিয়ে ১১ বল আগেই দলের জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল। ভারতের ৪ উইকেটের জয়ে ৩৪ বলে দুই চার আর দুই ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। এই জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের মধ্যে পঞ্চমবারের মতো ফাইনালে উঠে গেল ভারত। টুর্নামেন্টের অতীতের আট আসরে ভারত দুইবার চ্যাম্পিয়ন হয়। ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া আর ২০০২ সালে শ্রীলংকার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে ২০০০ ও ২০১৭ সালে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ফাইনালে হেরে যায় ভারত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪ হেফাজতে ইসলাম: মাদ্রাসায় যৌন নির্যাতনের ঘটনাগুলো সেক্যুলার ও ব্রাহ্মণ্যবাদের ধারাবাহিক অপপ্রচার মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন হাটহাজারীতে গুলিবর্ষণে চলন্ত গাড়ির পেছনের সিট ঝাঁঝরা, ভাগ্যক্রমে বাঁচলেন সাংবাদিক আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে