অপহরণের পর বন্ধুর বাড়িতে আটকে শিশুকে রাতভর ধর্ষণ – বর্ণমালা টেলিভিশন

অপহরণের পর বন্ধুর বাড়িতে আটকে শিশুকে রাতভর ধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১১:১১ 112 ভিউ
মাদ্রাসায় ৭ম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে অপহরণের পর বন্ধুর বাড়িতে আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার রসুলপুর গ্রাম থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করেছে সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার সাইফুল উপজেলার ফেনারবাক ইউনিয়নের রসুলপুর গ্রামের আজিদ উল্লাহর ছেলে। সাইফুলের ঘরে স্ত্রী ও সন্তান রয়েছে। শনিবার বিকালে ভুক্তভোগীর পারিবার সূত্রে জানা যায়, গ্রাম থেকে জামালগঞ্জ উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছিল শিশু কন্যা। ২৪ এপ্রিল জামালগঞ্জ থেকে গ্রামের বাড়ি ফেরার পথে শাহপুর পয়েন্ট থেকে ওই শিশুকে অপহরণ করে নিয়ে যায় সাইফুল ও তার সহযোগিরা। অপহরণের পর রাতভর উপজেলার কলকতখাঁ গ্রামে বন্ধু বদরুলের বাড়িতে তাকে আটকে রেখে ধর্ষণ করেন সাইফুল। পরদিন ওই শিশুকে নিয়ে নিজ বাড়ি রসুলপুর ফিরলে শনিবার ভোররাতে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে সাইফুলকে গ্রেফতার করে। জামালগঞ্জ থানার কর্মকর্তা (এসআই) সিদ্দিক আহম্মেদ বাবুল জানান, ভুক্তভোগীর পরিবার শনিবার মামলা দায়ের করায় সাইফুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটিকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা ও পরীক্ষার জন্য নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী শান্তা-মেহেদীসহ ৬ জন কারাগারে প্রভাষক পরিচয়ে এইচএসসির উত্তরপত্র দেখেন অফিস সহকারী সাকিবের মাগুরার বাড়িতে হামলা, আগুন ৭৭ শতাংশ বেড়েছে সরকারের ব্যাংকঋণ, লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার কোটি টাকা বেশি অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রী থেকে ১০ লাখ টাকা চাঁদাবাজি ও নিপীড়ন, যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার শান্তা ফারজানাসহ ৬ জন গ্রেপ্তার মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত তালাকের কথা শুনে ক্ষিপ্ত শিপন, স্ত্রীসহ শাশুড়িকে হত্যা করে প্রেসক্লাবের সংঘর্ষের জেরে ঢামেকে হট্টগোল, আতঙ্কে রোগী-স্বজনরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩০ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, উত্তেজনা প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে কলেজছাত্রীকে মসজিদের কক্ষে নিয়ে বারবার ধর্ষণ, হত্যার হুমকি মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ৫ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ বৃষ্টি ঝরবে আগামী কয়েক দিন, শঙ্কা বন্যা পরিস্থিতির