২ বার পিছিয়ে পড়েও ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানকে আটকে দিল বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

২ বার পিছিয়ে পড়েও ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানকে আটকে দিল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ১০:৫৬ 294 ভিউ
দিনকয়েক আগে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে রুখে দিয়েছিল বাংলাদেশ। সে ধারাটা গত রাতেও ধরে রাখল কোচ পিটার বাটলারের দল। এবার ৫৯ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক জর্ডানকেও রুখে দিয়েছে দলটা। দুই গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। জর্ডানের বিপক্ষে ২০২১ সালে সবশেষ দেখায় বাংলাদেশ হেরেছিল। সেটাও আবার ৫ গোলের ব্যবধানে। জর্ডান এখনো বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ৫৯ ধাপ। ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৭৪-এ। সেখানে বাংলাদেশ আছে ১৩৩তম স্থানে। সেই দলের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে। ৫ মিনিটে গোল হজম করে বসে দলটা। স্বাগতিকদের বিপক্ষে এরপর দারুণ লড়েছে বাংলাদেশ। ৪৩ মিনিটে পেয়ে যায় গোলের দেখা। গোলটা করেন শামসুন্নাহার জুনিয়র। প্রথমার্ধটা দুই দল শেষ করে সমতায় থেকে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল হজম করে বসে বাংলাদেশ। ৫৮ মিনিটে স্বাগতিকরা পেয়ে যায় গোলের দেখা। তবে ৮২ মিনিটে বাংলাদশকে এবারও সমতাসূচক গোলের দেখা পাইয়ে দেন শাহেদা আক্তার রিপা। ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দল, ঝুলিতে জমা পড়ে ১টি পয়েন্ট। চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশের সামনে এশিয়ান কাপ বাছাইপর্ব অপেক্ষা করছে। সে টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ নারী দল জর্ডানে গিয়েছিল দুটো ম্যাচ খেলতে। ৩১ মে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে দলটা। এরপর দুবার পিছিয়ে পড়ে এভাবে ২-২ গোলের ড্র দলকে এখন দেখাচ্ছে এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নও। ১৮ ফুটবলার কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। দুবাই সফরে তাদের ছাড়াই গিয়েছিল বাংলাদেশ দল, দুটো ম্যাচেই হেরেছিল দলটা। এবার সেই ১৮ জন থেকে ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, শামসুন্নাহার জুনিয়র, রুপনা চাকমাদের ডেকেছিলেন বাটলার। সেই দলটাই বাজিমাত করল জর্ডানে। যদিও সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, মাতসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীনরা উপেক্ষিতই রয়ে গেছেন এই দলে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি? চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী