হানিয়ার নতুন রেকর্ড – বর্ণমালা টেলিভিশন

হানিয়ার নতুন রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ | ৬:১১ 191 ভিউ
বলিউড, হলিউড কিংবা ললিউড, বিনোদনের যে ইন্ডাস্ট্রিই হোক না কেন, একটা সময় পর্যন্ত তার কেন্দ্রবিন্দুতে ছিলেন পুরুষ তারকারা। কিন্তু সময় বদলেছে। নারী তারকারা এখন কেবল জায়গা করে নিচ্ছেন না বরং নিজেরাই হয়ে উঠছেন পুরো শিল্পের চালিকাশক্তি। আর পাকিস্তানের বিনোদন জগৎ, অর্থাৎ ললিউডও এই ঢেউ বদলে অংশ নিচ্ছে একেবারে সামনে থেকেই । আর এই পরিবর্তনের নেতৃত্বে রয়েছেন ললিউডের বর্তমান সময়ের সবচেয়ে উজ্জ্বল তারকা হানিয়া আমির। তার চারটি জনপ্রিয় নাটক, মেরে হাম সাফার, কাভি ম্যায় কাভি তুম, ইশকিয়া ও মুঝে পেয়ার হুয়া থা একসঙ্গে মিলিয়ে অতিক্রম করেছে ১ বিলিয়ন (১০০ কোটি) ভিউয়ের চমকপ্রদ মাইলফলক। এমন বিরল সাফল্য শুধু প্রশংসনীয় নয় বরং রীতিমতো গড়েছে ইতিহাস। কারণ ললিউডে এত বড় ভিউয়ের রেকর্ড আগে কেবল হাতে গোনা কয়েকজন পুরুষ তারকার নামেই শোনা যেত। এই মুহূর্তে হানিয়া টক্কর দিচ্ছেন ললিউডের শীর্ষ দুই পুরুষ তারকা দানিশ তৈমুর ও ওয়াহাজ আলিকে। যাদের দুজনেরই রয়েছে ১০০ কোটির ক্লাবে চারটি করে নাটক। দানিশ তাইমুরের ব্লকবাস্টার নাটকগুলো হলো, ক্যায়সি তেরি খুদগর্জি, জান নিসার, মন মাস্ত মালাং ও দিওয়াঙ্গি । এদিকে ওয়াহাজ আলির জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে, তেরে বিন, ফিতুর, মুঝে পেয়ার হুয়া থা, এহদ-ই-ওয়াফা। তবে হানিয়ার এই অর্জনের বিশেষত্ব এখানেই যে, এটা কেবল তার একক সাফল্য নয়, বরং নারীকেন্দ্রিক গল্প ও চরিত্র যে দর্শকদের হৃদয়ে কতটা জায়গা করে নিচ্ছে এটা তারও প্রমাণ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা