হাত হারানো সেই শিশুকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার শুনানি ৮ মে – বর্ণমালা টেলিভিশন

হাত হারানো সেই শিশুকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার শুনানি ৮ মে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ১০:২৩ 108 ভিউ
ওয়ার্কশপে কাজ করতে হাত হারানো শিশু নাইম হাসানকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেওয়া সংক্রান্ত আদালত অবমাননার মামলাটি ৮ মে পর্যন্ত শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট হিসাব (এফডিআর) করে দেওয়ার রায় পালন না করায় তলবে আপিল বিভাগে হাজির হন কারখানা মালিক। হাইকোর্টের নির্দেশ সোমবার অনুসারে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী তাকে হাজির করান। এ সময় শিশু নাইম ও তার বাবা উপস্থিত ছিলেন। আদালতে শিশুর পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক। আদালতে রুহুল কুদ্দুস কাজল বলেন, আমরা মামলা লড়তে আসিনি। দু’পক্ষের মধ্যে স্থানীয়ভাবে আলাপ আলোচনাও চলছে। আমরা একটা রিভিউ করেছি। আদালতের একটা আদেশ প্রয়োজন। এরপর আদালত ৮ মে পর্যন্ত শুনানি মুলতবি করেন। পরে আইনজীবী ওমর ফারুক বলেন, ‘আদালত সব কিছু দেখেছেন। কারখানা মালিকপক্ষের আইনজীবী বলেছেন-রিভিউ ফাইল করেছেন। এবং রেডি টু পে। এই কথার আলোকে কোর্ট আজকে ৮ মে পর্যন্ত মুলতবি করেছেন। কারখানা মালিককে হাজির থাকতে বলেছেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পক্ষকেও উপস্থিত থাকতে বলেছেন। আমরা মনে করি ৮ তারিখে তারা টাকা নিয়ে আসবে, আদেশ পালন করে কোর্টের সামনে আসবে-এটুকু প্রত্যাশা।’ নাইম হাসানের বয়স ১০ বছর। পড়ছে চতুর্থ শ্রেণিতে। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে। তার বাবা আনোয়ার হোসেনের পেশা জুতা ব্যবসা। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর সময়ে আনোয়ার হোসেন কর্মহীন হয়ে পড়েন। এ সময় সংসারের চাপ সামলাতে নাইমকে তার মা-বাবা কিশোরগঞ্জের ভৈরবের একটি ওয়ার্কশপে কাজে দেন। এই ওয়ার্কশপের কাজ করতে গিয়েই মাসখানেক আগে তার ডান হাতটি মেশিনে ঢুকে যায়। শেষে অস্ত্রোপচারের মাধ্যমে কনুই থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় ডান হাতটি। ২০২০ সালের ১ নভেম্বর ‘ভৈরবে শিশুশ্রমের করুণ পরিণতি’ শিরোনামে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়। প্রকাশিত প্রতিবেদনটি যুক্ত করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে ২০২০ সালের ডিসেম্বরে শিশুটির বাবা হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ২৭ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। রুলে শিশুটিকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সরকারের শপথে ভারত থেকে আসছেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি ভেনিজুয়েলা সফরের ঘোষণা ট্রাম্পের, বললেন সম্পর্ক ‘দশে দশ’ ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নাইজেরিয়ায় ৩ গ্রামে বন্দুকধারীদের তাণ্ডব: কয়েক ডজন মানুষকে হত্যা ও অগ্নিসংযোগ শফিকুর রহমান–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মেঘলার জোড়া আঘাতে জয় দিয়ে শুরু বাংলাদেশের ৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিলেন তারেক রহমান বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী ভূমিধস জয়ে ১৮ বছর পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার করলেন জিন্নাহ নতুন সরকারের শপথ পড়াবেন কে? ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কে কত ভোটের ব্যবধানে জিতেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?