স্থানীয় সরকার ব্যবস্থায় আসছে বড় পরিবর্তনের সুপারিশ – বর্ণমালা টেলিভিশন

স্থানীয় সরকার ব্যবস্থায় আসছে বড় পরিবর্তনের সুপারিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ January, ২০২৫ | ৯:২৪ 215 ভিউ
স্থানীয় সরকার ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের জন্য সুপারিশ দিতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। দেশের বিভিন্ন পৌরসভা বিলুপ্তি এবং সরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগসহ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব করা হচ্ছে। ২৪ ফেব্রুয়ারি প্রতিবেদনটি অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পৌরসভা বিলুপ্তির পরিকল্পনা বাংলাদেশে বর্তমানে ৩৩০টি পৌরসভা রয়েছে, এর মধ্যে অনেক পৌরসভা আর্থিকভাবে টিকে থাকার সক্ষমতা হারিয়েছে। কমিশন এ সমস্যার সমাধান হিসেবে এসব পৌরসভা বিলুপ্ত করার পরিকল্পনা করছে। তবে বিলুপ্তি পরবর্তী এসব এলাকাকে ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের অধীনে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও রয়েছে। নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন বর্তমান নির্বাচন পদ্ধতি যেখানে মেয়র বা চেয়ারম্যান পদে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হয়, সেখানে কমিশন নতুন পদ্ধতির প্রস্তাব দিয়েছে। এতে, ওয়ার্ড ভিত্তিক নির্বাচিত কাউন্সিলররা তাদের মধ্যে ভোটের মাধ্যমে মেয়র বা চেয়ারম্যান নির্বাচন করবেন। একই দিনে স্থানীয় নির্বাচন কমিশন একই দিনে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন এবং জেলা পরিষদের নির্বাচনের প্রস্তাব করেছে। সরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণ বর্তমানে সরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণের কোন সুযোগ নেই, তবে কমিশন এই বিধান শিথিল করার সুপারিশ করেছে। এতে শিক্ষিত ও যোগ্য ব্যক্তিদের স্থানীয় সরকারের নেতৃত্বে আসার সুযোগ বৃদ্ধি পাবে এবং স্থানীয় সরকারের মান উন্নত হবে। কমিশনের অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে যেমন: সংসদ সদস্যদের স্থানীয় সরকার নিয়ন্ত্রণের ক্ষমতা সীমিত করা, সংরক্ষিত নারী সদস্যদের ক্ষমতা বাড়ানো, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান বাতিল, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’