স্ত্রীকে খুন করে তিন সন্তানকে নিয়ে উধাও হওয়ার ১১ দিন পর ঘাতক স্বামী গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫
৯:৪৬ পূর্বাহ্ণ
147 ভিউ

স্ত্রীকে খুন করে তিন সন্তানকে নিয়ে উধাও হওয়ার ১১ দিন পর ঘাতক স্বামী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৯:৪৬ 147 ভিউ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে স্ত্রীকে খুন করে তিন সন্তানকে নিয়ে উধাও হওয়ার ১১ দিন পর ঘাতক স্বামী রুবেল লস্করকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রুবেল মাদারীপুর জেলার রাজৈর থানার মহিষমারি এলাকার ফজল লস্করের ছেলে। বুধবার মাদারীপুর জেলার সদর থানার ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয়রা জানান, গত ৬ এপ্রিল টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও এলাকার হানিফ মালের বসতবাড়িতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ৭ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় মামলা দায়ের করে। র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২ এপ্রিল থেকে ঘাতক রুবেল লস্কর (৪৫) তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামের হানিফ মালের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। পারিবারিক বিষয় নিয়ে রুবেল লস্করের সাথে তার স্ত্রী মাহমুদা বেগমের (৩৮) সাথে ঝগড়া-বিবাদ হয়। ৬ এপ্রিল সকাল ১০ টার দিকে ঘাতক রুবেল তার স্ত্রী মাহমুদাকে খুন করে দুপুর সাড়ে ১২টার দিকে ভাড়া রুমের দরজার বাইরে ছিটকিনি দিয়ে সন্তানদের নিয়ে উধাও হয়ে যায়। পরে আশপাশের লোকজনদের সন্দেহ হলে বাড়ির মালিকসহ স্থানীয়রা রুমের ছিটকিনি খুলে ভিতরে খাটের উপর মাহমুদা বেগমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। নিহতের বাবা কারী গাউছ ঘরামী বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় রুবেল লস্করকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম জানান, আসামীকে মাদারীপুরে গ্রেফতার হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত