নিউজ ডেক্স
আরও খবর
ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ
পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ সহসভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার
হাত-পা, চোখ বেঁধে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
চিকিৎসার জন্য মা-স্ত্রী ঢাকায়: লুটপাটের পর আগুন, ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার বাড়ি
‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল
গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ
শিক্ষামন্ত্রীর ঘোষণার মুখে ছাই: নাটোরে পরীক্ষার হলে দেদারসে নকল, ধরিয়ে দিয়ে উল্টো বহিষ্কার শিক্ষার্থী
সুনামগঞ্জে চেয়ারম্যান ও ইউপি সদস্য গ্রেফতার
সুনামগঞ্জের দোয়ারাবাজারের সাবেক ইউপি চেয়ারম্যান ও জামালগঞ্জের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দোয়ারাবাজারের দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, মঙ্গলবার ভোরে ছাতক পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দ্রুত বিচার আইনের মামলার এজাহার নামীয় আসামি ও অপর একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।
জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ,উপজেলা কৃষক লীগের সহ সভাপতি রিয়াছত আলীকে মঙ্গলবার ভোরে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতার আইনে দায়ের কৃত একটি মামলার তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানান ওসি।
