সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার ভারতের পররাষ্ট্রসচিব – বর্ণমালা টেলিভিশন

সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার ভারতের পররাষ্ট্রসচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:১৫ 137 ভিউ
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত—দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি শনিবার এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ খবর জানিয়েছিলেন। পরদিন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন তিনি ও তার পরিবার। এ পরিস্থিতিতে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে ভারতের প্রশাসনিক কর্মকর্তাদের সংগঠন আইএএস। তারা বিক্রম মিশ্রির প্রতি সংহতি প্রকাশ করে বলেছেন, তিনি ‘অন্যায়ভাবে ব্যক্তিগত আক্রমণের’ শিকার হচ্ছেন। আইএএসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলা হয়, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা প্রশাসনিক কর্মকর্তাদের ওপর অন্যায়ভাবে ব্যক্তিগত আক্রমণ অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মর্যাদা রক্ষায় আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) থেকেও বিক্রম মিশ্রির ওপর ব্যক্তিগত আক্রমণের নিন্দা জানানো হয়েছে। এক্সে এক পোস্টে আইপিএস বলেছে, আইপিএস স্পষ্ট ভাষায় পররাষ্ট্রসচিব শ্রী বিক্রম মিশ্রি এবং তার পরিবারের বিরুদ্ধে দুঃখজনক ব্যক্তিগত আক্রমণের নিন্দা জানায়। নিজেদের কর্তব্যের প্রতি নিষ্ঠাবান প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অন্যায় আক্রমণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার খবর জানানোর পর বিক্রম মিশ্রির ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টের মন্তব্যের ঘর অশ্লীল ও আক্রমণাত্মক মন্তব্যে ভরে ওঠে। বেশির ভাগ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী পাকিস্তানের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হওয়ার জন্য তাকে দায়ী করে মন্তব্য করেছেন। ব্যবহারকারীরা এমনকি বিক্রম মিশ্রির মেয়েকে নিয়েও অবমাননাকর মন্তব্য করেন। এর পর থেকে এই ভারতীয় কর্মকর্তা তার পাবলিক অ্যাকাউন্ট ‘লক’ করে রেখেছেন। নিখিল ভারত মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান এবং ভারতের লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এ বিষয়ে এক্সে এক পোস্টে লিখেছেন, এটি মনে রাখা জরুরি, আমাদের প্রশাসনিক কর্মকর্তারা কার্যনির্বাহী বিভাগের অধীনে কাজ করেন এবং কার্যনির্বাহী বা যেকোনো রাজনৈতিক নেতৃত্ব, যারা ওতান-ই-আজিজ পরিচালনা করছেন, তাদের নেওয়া সিদ্ধান্তের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের দায়ী করা উচিত নয়। কংগ্রেস নেতা শচীন পাইলটও পররাষ্ট্রসচিব এবং তার পরিবারকে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করার ঘটনার সমালোচনা করেছেন। এক্সে এক পোস্টে শচীন পাইলট লিখেছেন, আমাদের পেশাদার কূটনীতিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা অগ্রহণযোগ্য। তারা দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করেন। আরও কয়েকজন পার্লামেন্ট সদস্য ও শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং তাকে ট্রল করা ব্যক্তিদের সমালোচনা করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি? চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী