সাভারে দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবক নিহত – বর্ণমালা টেলিভিশন

সাভারে দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ১০:৪২ 131 ভিউ
সাভারে দুর্বৃত্তের ছোড়া গুলিতে শাহিন (২৫) নামে এক যুবককে মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার সাবেক বিএনপির সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহত শাহিন সাভারের বলিয়ারপুর এলাকায় কবির হোসেনের ছেলে। তিনি সাভার ব্যাংক কলোনি মহল্লার বরুনের মালিকানাধীন গাড়ির গ্যারেজে রং মিস্ত্রির কাজ করতেন। রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় গ্যারেজের পাশের এক ব্যক্তির সঙ্গে হেঁটে যাচ্ছিলেন শাহিন। পরে শাহিনের মাথায় গুলি করে ওই ব্যক্তি পালিয়ে যান। এরপরে শাহিন একটি বিদ্যুতের খাম্বা ধরে কিছু সময় দাঁড়িয়ে ছিলেন। পরে তিনি সড়কে অচেতন হয় পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। গ্যারেজ মালক বরুন দাস জানান, শাহিন আজ সারাদিন গ্যরেজে গাড়ি রং এর কাজ করেছে। অত্যন্ত ভালো ও অমায়িক ব্যবহারের এই ছেলেকে কারা কেন হত্যা করলো, বিশ্বাস হচ্ছে না। ঢাকা উত্তর ডিবি পুলিশের ওসি জালাল উদ্দীন জানান, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে গেছে। তার বাড়ি সাভারের বলিয়ারপুরে। তবে থাকতো রেডিও কলোনীতে, তার ছোট একটি ছেলে সন্তান রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে মোটামুটি বোঝা যাচ্ছে। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে দুটি গুলির চিহ্ন ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত