সরকারি আমন্ত্রণ প্রত্যাখ্যান রাশমিকার – বর্ণমালা টেলিভিশন

সরকারি আমন্ত্রণ প্রত্যাখ্যান রাশমিকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ | ১০:২৭ 147 ভিউ
ভারতীয় সিনেমায় বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার জন্ম কর্নাটকে। কন্নড় সিনেমা দিয়েই অভিনয় দুনিয়ায় হাতেখড়ি হয়েছে তার। সেই কন্নড় ভাষাকেই কিনা ‘উপেক্ষা’ করছেন রাশমিকা! সম্প্রতি ‘পুষ্পা’ অভিনেত্রীর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন কর্নাটকের কংগ্রেস বিধায়ক রবিকুমার গৌড়া গণিগা। বেঙ্গালুরুতে আয়োজিত একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য সরকারি আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন রাশমিকা। আর তাতেই চটেছেন কংগ্রেস বিধায়ক। রবিকুমার গৌড়া গণিগার দাবি, ‘রাশমিকাকে এজন্য শিক্ষা দেওয়া উচিত’। এই বিধায়ক বলেন, ‘রাশমিকা মান্দানা কর্নাটকে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। গত বছর যখন আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম তখন তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। তার দাবি, রাশমিকা নাকি আমন্ত্রণ ফিরিয়ে বলেছিলেন, ‘আমার বাড়ি হায়দরাবাদে, আমি জানি না কর্নাটক কোথায়, আমার এত সময়ও নেই। আমি আসতে পারব না।’ রবিকুমার গৌড়া গণিগার দাবি, আমাদের এক বিধায়ক বন্ধু রাশমিকাকে প্রায় ১০-১২ বার তার বাড়িতে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন, তবে তিনি রাজি হননি। এ ইন্ডাস্ট্রিতে কাজ করেই তিনি বড় হয়েছেন, আর কন্নড় ইন্ডাস্ট্রিকেই তিনি উপেক্ষাও করেছেন। তাই আমাদের কি উচিত নয়, তাকে শিক্ষা দেওয়া? কংগ্রেস নেতার এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। তিনি পালটা বলেন, আপনারা কখনোই রাহুলের কংগ্রেসের থেকে গুন্ডাদের আলাদা করতে পারবেন না। রাহুল গান্ধীর দলের এই বিধায়ক একজন অভিনেত্রীকে শিক্ষা দিতে চান। আমি কংগ্রেসের বড় নেতাদের বলব সংবিধান পড়তে। যেখানে অভিনেত্রীসহ প্রতিটি নাগরিকের অধিকার ভুলে যাবেন না। আপনাদের এই গুন্ডা এমপির আইন এবং নাগরিকদের অধিকারকে সম্মান করতে বাধ্য। প্রসঙ্গত, সম্প্রতি ‘ছাবা’র প্রচারের সময় হায়দরাবাদের এক হলে রাশমিকা মান্দানা বলেন, আমি তো আদতে হায়দরাবাদেরই মেয়ে। কারো সাহায্য ছাড়াই এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম এবং আশা করি, আজ আমি আপনাদের পরিবারের একজন। রাশমিকার এ মন্তব্যে হায়দরাবাদবাসী খুশি হলেও চটেছিলেন কর্নাটকের বাসিন্দারা। এর কারণ, রাশমিকার জন্ম কর্নাটকের কুর্গে। তিনি কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ (২০১৬) দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন। যদিও জনপ্রিয়তা পান তেলেগু সিনেমার হাত ধরে। তবে এ মুহূর্তে হায়দরাবাদ শহরেরই বাসিন্দা রাশমিকা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা