সবাই জানতেন স্বামী-স্ত্রী, নিউইয়র্কে পালিয়েছিলেন শাহরুখ-কাজল – বর্ণমালা টেলিভিশন

সবাই জানতেন স্বামী-স্ত্রী, নিউইয়র্কে পালিয়েছিলেন শাহরুখ-কাজল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ | ১০:৪৪ 118 ভিউ
বলিউডের জুটি শাহরুখ খান ও কাজলের সম্পর্ক নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। দুই তারকার রসায়ন দেখে লোকে ভাবতেন তারা বিয়ে করেছেন। তবে দুজনের সম্পর্ক যে অটুট, এ কথা একাধিকবার জনসমক্ষেই স্বীকার করেছেন দুজনই। সেই ‘বাজিগর’ সিনেমায় জুটি বেঁধে দুজনের আলাপ, তা বন্ধুত্বে রূপ নেয়। শাহরুখ-কাজলের বন্ধুত্বের বয়স দুই দশকের বেশি। এই লম্বা সময় একসঙ্গে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তারা। সেই সময় অনেকেই মনে করতেন তারা স্বামী-স্ত্রী। এমনকি অভিনেতা বরুণ ধাওয়ানও ছোটবেলায় মনে করতেন, কাজলই শাহরুখের স্ত্রী। শাহরুখ-কাজলের আধিপত্য একটা সময় কমে যায়। অনেক দিন একসঙ্গে কাজ করা হয়নি তাদের। দীর্ঘ সময় পর ২০১০ সালে আবার জুটি বাঁধেন জনপ্রিয় দুই তারকা। ছবির নাম ‘মাই নেম ইজ খান’। করণ জোহর পরিচালিত সেই ছবির শুটিংয়ে একটা লম্বা সময় শাহরুখ আর কাজল যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানেই একবার ঘটেছিল এক কাণ্ড, যেখান থেকে এ আলোচনার সূত্রপাত। ভাইরাল হওয়া একটি পুরোনো ভিডিও সূত্রে জানা গেছে, একটি ক্যাবে করে কোথাও যাচ্ছিলেন শাহরুখ আর কাজল। তারকা যুগলকে দেখামাত্রই ক্যাবের চালক ধরেই নেন, তারা বাস্তবে বিবাহিত। ক্যাবের চালক নাকি জিজ্ঞাসা করেছিলেন, আপনাদের দেখে বিবাহিত বলে মনে হচ্ছে। এই কথা শুনে রসিক শাহরুখ বলেছিলেন, আমরা বিবাহিত নই; কিন্তু পালিয়ে বিয়ে করতে যাচ্ছি। শাহরুখের কথা শুনে প্রায় হতবাক কাজল। শাহরুখের এ ধরনের রসকিতায় অভ্যস্ত ছিলেন কাজল। হেসে ফেলতেই সব সত্যি সামনে চলে আসে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি? চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী