সন্তানের মুখ দেখা হলো না হাফেজ ওবায়দুল্লার

সন্তানের মুখ দেখা হলো না হাফেজ ওবায়দুল্লার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ১০:২১ 82 ভিউ
স্ত্রীর গর্ভে পাঁচ মাসের সন্তান। মুফতি হাফেজ মো. ওবাইদুল্লাহ ও তার পরিবারের মাঝে খুশির আমেজ। পরিবারের সবাই অনাগত সন্তানের অপেক্ষায় আছে। কিন্তু কে জানতো অনাগত সন্তান ভুমিষ্টের আগেই পরপারে পাড়ি জমাতে হবে ওবাইদুল্লাহকে। সোমবার সকাল ৮টায় উপজেলার আউনাড়া এলাকার প্রধান সড়কে দুর্ঘটনায় আহত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে তিনি বিকালে মারা যান। মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের চরপাচুড়িয়া গ্রামের লিয়াকত মোল্লার ছেলে মুফতি হাফেজ ওবাদুল্লাহ মোল্যা (২২)। মহম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে মুফতি হাফেজ মো. ওবায়দুল্লাহ মোল্যা কর্মস্থলে যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়। আউনাড়া নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে চলে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মহম্মদপুর হাসপাতাল নিয়ে যায় স্থানীয়রা। পরে ফরিদপুর ও সর্বশেষ ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহম্মদপুর থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যাইনি। স্থানীয়রা বলছেন ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকটি আটকের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর পুরস্কারের রাতে তারকাদের চোখধাঁধানো উপস্থিতি বাংলাদেশের জন্য ভারতেই ভেন্যু বদলের পথে আইসিসি নির্বাচনে ৫১ দলের ৩০টিতেই নেই নারী প্রার্থী ৫ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানি করা যাবে ফসলি জমি কেটে খাল খনন পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প আমেরিকানদের খুব দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ ফিলিস্তিনিদের নতুন দেশে পাঠানোর গোপন নীলনকশা