শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প – বর্ণমালা টেলিভিশন

শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ November, ২০২৬ | ৬:৩৮ 55 ভিউ
শ্রমিক অসন্তোষের জেরে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম এক বড় ধরনের মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলন, কারখানায় হামলা-ভাঙচুর এবং সড়ক অবরোধের প্রভাবে অসংখ্য কারখানার উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য জাহাজীকরণ (শিপমেন্ট) নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লা, সাভারের হেমায়েতপুর এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে দফায় দফায় বিশৃঙ্খলা ও উত্তেজনার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে শিল্পোদ্যোক্তারা চরম উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দ্রুত এই বিশৃঙ্খলা বন্ধ করে শ্রমিকরা কাজে না ফিরলে এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম স্বাভাবিক না হলে এর আঘাত কেবল সংশ্লিষ্ট কারখানার আর্থিক ক্ষতির মাঝেই সীমাবদ্ধ থাকবে না; বরং তা দেশের সামগ্রিক রপ্তানি বাণিজ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং পুরো অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি ও মারাত্মক চাপ তৈরি করবে। চলমান এই অস্থিরতার কারণে তৈরি পোশাকশিল্প এক গভীর খাদের কিনারায় উপনীত হয়েছে। পোশাক খাতের পাশাপাশি এর সঙ্গে জড়িত ব্যাক-ওয়ার্ড লিংকেজ ও অন্যান্য শিল্প খাতও সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব না হলে আন্তর্জাতিক বাজারে দেশের পোশাক শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে বড় ধরনের ক্রেতা হারানোর আশঙ্কা রয়েছে। শিল্পসংশ্লিষ্টরা জানান, কারখানার নিরাপত্তা এবং উদ্যোক্তাদের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিয়ে এখন বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। কারখানার ভেতরে ও বাইরে এই ধরনের ভাঙচুর ও বিশৃঙ্খলা চলতে থাকলে সাধারণ ও শান্তিপ্রিয় শ্রমিকরাও নিরাপত্তাহীনতায় ভুগবেন, যা সামগ্রিক শিল্প পরিবেশের জন্য মারাত্মক হুমকি। বিশেষজ্ঞদের মতে, উদ্ভূত সংকট নিরসনে কারখানা মালিক, শ্রমিক প্রতিনিধি এবং সরকারের নীতিনির্ধারক মহলের অবিলম্বে কার্যকর আলোচনার মাধ্যমে দ্রুত একটি সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা প্রয়োজন। অন্যথায় দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এই পোশাক খাত দীর্ঘমেয়াদি স্থবিরতার মুখে পড়তে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’