শোকাতুর পরিবেশে খুললো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ – বর্ণমালা টেলিভিশন

শোকাতুর পরিবেশে খুললো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ | ৬:৪১ 115 ভিউ
ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজ ১২ দিন পর রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলেছে। তবে আগের মতো প্রাণচাঞ্চল্য আর নেই। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক—সবাই যেন শোকের ভারে নীরব। বিমান দুর্ঘটনার ঘটনার পর প্রথম দিন খুলেছে ক্যাম্পাস। সকাল ৯টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির কিছু শিক্ষার্থী ও অভিভাবক কলেজে আসতে শুরু করেন। য দিও কোনো ক্লাস হয়নি, তবে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় স্মরণসভা ও দোয়া মাহফিল। অনেক শিক্ষার্থী দুর্ঘটনায় আহত বন্ধুদের স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়ে। কেউ কেউ ক্ষতিগ্রস্ত ভবনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছিল। দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় আহত একজন ছোট ভাইয়ের কথা মনে পড়ছে বারবার। আর দ্বাদশ শ্রেণির নওরোজ আফরিন বলেন, “কলেজে আসতে ভয় লাগছিল, তবুও এলাম। ছোটদের মুখগুলো মনে পড়ছে, ভাবতেই কষ্ট হচ্ছে।” প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, ধীরে ধীরে শিক্ষার্থীদের মানসিক স্থিতি ফেরাতে এই সীমিত খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা চাইলে কাউন্সেলিং সেন্টারে গিয়ে কথা বলতে পারবে। তিনি আরও জানান, বিমান বাহিনীর সহায়তায় ক্যাম্পাসে একটি চিকিৎসা ক্যাম্প চালু রয়েছে। পাশাপাশি শিক্ষকরা নিয়মিত কাউন্সেলিং পরিচালনা করছেন। এই দুর্যোগময় সময়ে পারস্পরিক সহানুভূতি ও মানবিকতা শিক্ষাপ্রতিষ্ঠানটির সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে বলে জানান তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার