নিউজ ডেক্স
আরও খবর
মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ
শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা
দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত অন্তত ৮ শিক্ষার্থী
শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন
স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হবে ছয় দিন, অনলাইনে তিন দিন
শিক্ষার্থী ভর্তি বন্ধ দুই মেডিকেল কলেজে
২০২৫-২৬ শিক্ষাবর্ষে থেকে দেশের দুটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি সূত্র জানিয়েছে, শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ এবং মুন্সিগঞ্জের ভূইয়া মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে।
বেসরকারি মেডিকেল কলেজের বিদ্যমান আইন অনুযায়ী ন্যূনতম সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ না থাকায় এই দুই মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা কমাল স্বাস্থ্য মন্ত্রণালয়
এদিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোর আসন পুনরায় বিন্যাস করা হয়েছে। এ পরিবর্তনের পর মোট আসন সংখ্যা ৫ হাজার ১০০টি নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে তিনটি কলেজে কিছু আসন বাড়ানো হয়েছে। এতে মোট আসন কমেছে ৩৫৫টি।
পুনরায় বিন্যাসে ২৫টি করে আসন কমানোর তালিকায় রয়েছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শের-ই-বাংলা, ঢাকার স্যার সলিমুল্লাহ এবং রংপুর মেডিকেল কলেজ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।