নিউজ ডেক্স
আরও খবর
মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি
নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি
৩৬ বছর বয়সেই দুই বিলিয়ন সম্পদের মালিক টেইলর সুইফট
দুই পুত্রের পর এবার কন্যার বাবা শাকিব খান
স্পাইডারম্যান নিয়ে নিজের পুরোনো মন্তব্য থেকে সরে এলেন হল্যান্ড
ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ করেছিলেন শিল্পা শিন্দে, ‘লজ্জাজনক’ বললেন হিনা খান
গুরুতর অসুস্থ অভিনেতা শেলী, আবেগঘন পোস্ট সহকর্মীর
রোজা সহজ হোক, প্রার্থনা কবুল হোক
অর্চিতা স্পর্শিয়া অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের মাধ্যমে। ‘বন্ধু তিন দিন’ শিরোনামের সেই বিজ্ঞাপনটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অর্চিতা স্পর্শিয়া পবিত্র রমজান উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন। সেখানে উল্লেখ করেছেন, ‘রোজা সহজ হোক, প্রার্থনা কবুল হোক।’ অর্চিতা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘রমজান হল আত্মা, মন ও শরীরকে পরিশুদ্ধ করার মাস। আপনার রোজা সহজ হোক, প্রার্থনা কবুল হোক এবং হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ হোক। রমজান মোবারক।’ সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘রমজানের অনেক অনেক শুভেচ্ছা।’ আরেকজনের কথায়, ‘দোয়া এবং ভালোবাসা রইলো রামাদান মুবারাক।’ প্রসঙ্গত, অর্চিতা স্পর্শিয়া মডেলিং ও টিভি বিজ্ঞাপনের পাশাপাশি তিনি নাটকে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫’ এ অভিনয় করে ২০১৩ সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।