রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন – বর্ণমালা টেলিভিশন

রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬ | ১০:০৩ 27 ভিউ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ সম্বোধনসহ জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের নানা সমালোচনামূলক বক্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি প্রশ্ন তুলে বলেছেন, ১১ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে! এখন যদি এর জবাবে ছাত্রদল বা যুবদল লিমিট ক্রস করে, সেটা কি ভাল হবে? বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভ্যারিফায়েড অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ১১ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে! এখন যদি এর জবাবে ছাত্রদল বা যুবদল লিমিট ক্রস করে, সেটা কি ভাল হবে? আমি সেটা চাই না। তার বিরুদ্ধে বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা গৃহীত হোক। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, এইসব অপরাধের বিচার হতে হবে। অন্যথায় বাংলাদেশ অবাসযোগ্য ভূমি হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, মনে রাখতে হবে, বাকস্বাধীনতা মানে গালিগালাজ নয়। সমালোচনা মানে আপনার বয়ান আপনি তুলে ধরবেন, আমারটা আমি তুলে ধরবো। কিন্তু প্রধানমন্ত্রীকে গালিগালাজের মাধ্যমে আপনি রাজনৈতিক ভারসাম্যহীনতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির এ নেতা রাশেদ প্রধানকে উদ্দেশ্য করে বলেন, আপনি ভাবছেন, আপনি গালি দিলে এর প্রতিক্রিয়া হিসেবে আপনার নামে মামলা হবে বা আপনার বিরুদ্ধে ছাত্রদল বা যুবদল প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণ করবে। এরপর ১১ দল আপনার পক্ষে পুরোপুরি মাঠে নেমে যাবে। এতে আপনার উদ্দেশ্য (রাশেদ প্রধানদের) সফল হবে! এই তো চাওয়া? রাশেদ খাঁন আরও বলেন, কিন্তু এসবের কোন সুযোগ নাই। বানরকে বানরের মতো করেই ট্রিট করতে হবে। অন্যথায় রাষ্ট্রে এমন গালিবাজ রাজনীতিবিদরা সংক্রামকের মত ছড়াবে......। আমি রাশেদ প্রধানকে নিয়ে ১১ দলীয় জোটের অবস্থান জানতে চাই...!

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফাইনালে হেরে রুপার পদক নিতে গেলেন না রোনালদো ইরান যুদ্ধে বিপাকে ইরাক, তেল-বাণিজ্যে বড় ধস পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী আরব আমিরাতে দিবালোকেই দেখা মিলল জিলহজের চাঁদের, জানা গেল ঈদের তারিখ ঢাকাসহ ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস উচ্চশিক্ষায় আবাসিক সংকট ‘ঝড়ের আগে নীরবতা’— কীসের ইঙ্গিত দিলেন ট্রাম্প? ই-লোন কী, কীভাবে নেওয়া যায়? বান্দরবানে আগুনে পুড়ল অর্ধশত দোকান-বসতঘর আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই