রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট – বর্ণমালা টেলিভিশন

রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ১০:৫৭ 178 ভিউ
রাজধানীতে দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশন মিলিয়ে এবার কোরবানির পশুর হাট বসবে ১৯টি। ঈদের আগের তিনদিনসহ ৫ দিন চলবে পশু বেচাকেনা। থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, হাট পরিচালনায় নিয়মের ব্যত্যয় ঘটলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির ঈদের বাকি এক মাসেরও কম। এরই মধ্যে রাজধানীতে পশুর হাট বসানোর প্রস্তুতি নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। হাট ইজারা দিতে আহ্বান করা হয়েছে উন্মুক্ত দরপত্র। এদিকে আদালতের নিষেধাজ্ঞায় এবার হাটের তালিকা থেকে বাদ পড়েছে আফতাবনগর এবং মেরাদিয়া পশুর হাট। গাবতলী স্থায়ী পশুর হাট এবং বসিলা, মিরপুর, খিলক্ষেত, বাড্ডাসহ উত্তর সিটিতে হাট বসবে ১০টি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে হাট চলবে। হাটের ইজারা দিতে নিরপেক্ষ থাকবে সিটি করপোরেশন। তিনি আরও বলেন, স্বচ্ছ প্রক্রিয়াতেই নিলাম হবে। সর্বোচ্চ দরদাতাই ইজারা পাবেন। তাদের ওপর কড়া নির্দেশ থাকবে, যাতে রাস্তা নোংরা না করা হয়। অন্যদিকে উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের খালি জায়গাসহ দক্ষিণ সিটিতে ৯টি হাট বসবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ড. মো. জিল্লুর রহমান বলেন, ৯টি হাটের বিষয়ে এরই মধ্যে প্রাথমিক পর্যায়ের টেন্ডার কার্যক্রম হয়েছে। সরকারের নির্দেশনা মেনেই ইজারা দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ের দরপত্রের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ২৭ মে পর্যন্ত। এরপর সর্বোচ্চ দরদাতাদের চূড়ান্ত করা হবে। নিয়ম মেনে হাট পরিচালনার ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে সিটি করপোরেশন। নির্ধারিত স্থানে হাট পরিচালনা ছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় জোর তদারকি করবে নগর কর্তৃপক্ষ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ