যে কারণে সুহানার নাম ‘মান্নাত’ রাখতে চেয়েছিলেন শাহরুখ – বর্ণমালা টেলিভিশন

যে কারণে সুহানার নাম ‘মান্নাত’ রাখতে চেয়েছিলেন শাহরুখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ | ৭:২৪ 100 ভিউ
বলিউড বাদশাহ শাহরুখ খান। এই খ্যাতি তিনি একদিনে অর্জন করেননি। দিল্লি থেকে তিনি যখন মুম্বাইয়ে এসেছিলেন, তখন মাথা গোঁজার জায়গাটুকুও তার ছিল না। তীব্র ইচ্ছা ও কঠোর পরিশ্রমে তিনি বলিউডের শীর্ষ আসনে অধিষ্ঠিত হয়েছেন। অভিনয় জগতের শুরুর দিকেই ভালোবেসে গৌরিকে বিয়ে করেন শাহরুখ। তখনও তেমন জনপ্রিয় কেউ হয়ে ওঠেননি তিনি। তবে পরবর্তীতে এই অভিনেতার জীবনে তার স্ত্রী ও তিন সন্তানের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আলোচনা হয়। তা হলো- ‘মান্নাত’। শাহরুখের স্বপ্নের অট্টালিকা। মুম্বাইয়ের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত এই বাড়িটি, যা শাহরুখ খান তার খ্যাতি অর্জনের পর কিনেছিলেন। শাহরুখের তিন সন্তানের মধ্যে মেয়ে সুহানার নামকরণ নিয়েও একটি গল্প রয়েছে। সুহানার জন্মের পরই শাহরুখ ‘মান্নাত’ নামের বাড়িটি কিনেছিলেন। এর আগে তিনি একটি পেন্ট হাউজে থাকতেন। এক সাক্ষাৎকারে শাহরুখ মান্নাত সম্পর্কে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, তিনি প্রথমে মেয়ে সুহানার নাম রাখতে চেয়েছিলেন ‘মান্নাত’। তার ও গৌরীর দুজনেরই এই নামটি পছন্দ হয়েছিল। যদিও পরে মেয়ের নাম সুহানা-ই রাখেন। তবে ‘মান্নাত’ নামটি তারা কিছুতেই ভুলতে পারছিলেন না। নতুন বাড়ি কেনার পর নামকরণ নিয়ে তাই আর কোনো দ্বিধা করেননি শাহরুখ-গৌরী। বাড়িটির নামই রেখে দেন—‘মান্নাত’। যে বাড়িকে তারা নিজেদের মেয়ের মতোই আগলে রেখেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি