যুদ্ধবিরতির পর ইউক্রেনে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র – বর্ণমালা টেলিভিশন

যুদ্ধবিরতির পর ইউক্রেনে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৪৬ 130 ভিউ
মস্কো ও কিয়েভ দ্রুত একটি শান্তিচুক্তি করতে পারলে বছরান্তে ইউক্রেনে সাধারণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ প্রতিনিধির বরাতে এ খবর জানা গেছে। রাশিয়া ও ইউক্রেন-বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি কিথ কেলগ বলেছেন, যুদ্ধের কারণে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত হয়ে পড়েছিল। সেটা দ্রুতই আয়োজন করা দরকার। অধিকাংশ গণতান্ত্রিক দেশে যুদ্ধের সময়েও নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা প্রয়োজন বলেই আমি মনে করি। আমার বিশ্বাস, এটা গণতন্ত্রের জন্যও ভালো। আর গণতন্ত্রের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে, জনগণের হাতে একের অধিক ব্যক্তি থাকেন ভোট দেওয়ার জন্য। ট্রাম্প এবং কেলগ উভয়েই বলেছেন, যুদ্ধ থামাতে প্রথম কয়েক মাসের মধ্যেই একটি চুক্তি সম্পাদন করার পরিকল্পনা করছে নতুন প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রশাসনিক কর্মকর্তা এবং একজন সাবেক কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতির প্রাথমিক ধাপ হিসেবে নির্বাচন আয়োজনের জন্য ইউক্রেনকে চাপ দেওয়ার বিষয়ে আলোচনা করছেন ট্রাম্পের প্রশাসনিক কর্মকর্তারা। এদিকে ইউক্রেনজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবারের এসব হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ছাড়া অনেক আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র মধ্যাঞ্চলীয় শহর পোলতাভার একটি আবাসিক ভবনে আঘাত হানে, এতে ১১ জন নিহত ও ১৬ জন আহত হয়। হতাহতের মধ্যে চার শিশু রয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের একটি গ্রামে টহল দেওয়ার সময় ড্রোন হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হন। আর উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে ড্রোন হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। খবর রয়টার্স ও দ্য গার্ডিয়ানের

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান